করোনায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৭, সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা
কিছুটা হলেও স্বস্তি'র খবর। কিছুটা হলেও রাজ্যে কমল করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে রাজ্যে হু হু করে সংক্রমণ বাড়ছিল। তবে সম্প্রতি স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে কিছুটা হলেও স্বস্তি'র নিঃশ্বাস ফেলছে চিকিৎসকরা।
কিছুটা হলেও স্বস্তি'র খবর। কিছুটা হলেও রাজ্যে কমল করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে রাজ্যে হু হু করে সংক্রমণ বাড়ছিল। তবে সম্প্রতি স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে কিছুটা হলেও স্বস্তি'র নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা। তবে নতুন করে মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। প্রত্যেকদিনই কার্যত বাড়ছে এই মৃতের সংখ্যা।

তবে এদিন গত কয়েকমাসের মধ্যে সর্বাধিক হয়েছে মৃতের সংখ্যা। তবে গোটা পরিস্থিতি'র উপর নজর রাখছে সাস্থ্য দফতর।
শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ২৩৭ জন। যা গত বৃহস্পতিবারের তুলনায় কিছুটা হলেও কম। যা অবশ্যই ভালো দিক বলছেন চিকিৎসকরা। তবে এখনও ২ হাজারের উপরেই সংক্রমণের হার। আর সেই কারনেই একেবারে চিন্তা থাকছে না সেটা বলছেন না চিকিৎসকদের একাংশ। অন্যদিকে সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা বেড়ে ৭। গত কয়েকদিন ধরেই সংখ্যাটা উপরের দিকে উঠছে। গত দুদিন ধরে ৬ জনের মধ্যেই আটকে ছিল সংক্রমণ। তবে এদিন তা ছাড়িয়ে গিয়েছে।
অন্যদিকে সংক্রমণের নিরিখে ফের একবার সবার আগে কলকাতা। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৪১৯ জন আক্রান্ত হয়েছেন। ঠিক এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতে গত ২৪ ঘন্টাতে ৩৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে একেবারে তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। আজ শুক্রবারও নতুন করে এই জেলায় ২৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি পশ্চিম বর্ধমান নিয়েও চিন্তার ভাঁজ চিকিৎসকদের। প্রায় ২০০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে এই জেলার সংক্রমণ।
আর সেদিকে তাকিয়ে সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। শুধু তাই নয়, মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলার কথাও বলা হয়েছে দফতরের তরফে। যদিও কোথায় সচেতনতা? সংক্রমণ বাড়লেও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। ভিড় ঠেলাঠেলি করেই চলছে সমস্ত কিছু। আর সেটাই বারবার চিন্তার কারণ হয়ে উঠছে চিকিৎসকদের কাছে।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই সংক্রমণ বাড়ছে। দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২২ হাজারে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬০ জন। তবে করোনা আতংকের মধ্যেই মাঙ্কিপক্স নিয়েও বাড়ছে উদ্বেগ।












Click it and Unblock the Notifications