Corona Update: ২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও স্বস্তি দিচ্ছে মৃতের সংখ্যা!

নতুন করে ভয় ধরাচ্ছে ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট। BA.2 ভারতে ব্যাপক ভাবে বাড়তে দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টা আগে এমনটাই সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এরপরেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দেশে। ডেল্টা-ভ্যারিয়েন্টের

নতুন করে ভয় ধরাচ্ছে ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট। BA.2 ভারতে ব্যাপক ভাবে বাড়তে দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টা আগে এমনটাই সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এরপরেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দেশে। ডেল্টা-ভ্যারিয়েন্টের দাপটে কার্যত দিশাহারা অবস্থা সাধারণ মানুষের।

আর সেখানে দাঁড়িয়ে BA.2 নিয়ে আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। আর এই আশঙ্কার মধ্যেই ফের একবার রাজ্যে বাড়ল করোনা সংক্রমনের হার।

২৪ ঘণ্টায় সামান্য বাড়ল সংক্রমণ

২৪ ঘণ্টায় সামান্য বাড়ল সংক্রমণ

বাংলায় ফের একবার উপরের দিকে করোনার গ্রাফ। তবে তা খুব একটা উদ্বেগের কিছু নয় বলেই দাবি। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। যেখানে বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার ৬০৮ জন। ফলে ২৪ ঘন্টায় সামান্যই করোনা সংক্রমণ বেড়েছে বাংলায়। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে।

সংক্রমণের নিরিখে প্রথম কলকাতাই

সংক্রমণের নিরিখে প্রথম কলকাতাই

সংক্রমণের নিরিখে সমস্ত জেলাকে পিছনে ফেলে দিচ্ছে কলকাতা। গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৪৮১ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এর ঠিক দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগণা। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় এই জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। তবে সংক্রমণের নিরিখে যথেষ্ট উদ্বেগের জায়গাতে রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। এর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং। সেখানে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০০ এরও বেশি।

সামান্য কমল মৃতের হার

সামান্য কমল মৃতের হার

বাংলায় সামান্য করোনা সংক্রমণ বাড়লেও ২৪ ঘন্টায় কমল মৃতের সংখ্যা। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী এদিন বাংলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে করোনাতে। যেখানে বৃহস্পতিবার ৩৬ জনের মৃত্যু হয়। দৈনিক মৃত্যুর নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় আটজনের মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা মোট ২০ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।

করোনা পরীক্ষা বাড়ল

করোনা পরীক্ষা বাড়ল

করোনা পরীক্ষা নিয়ে একটা অভিযোগ সামনে আসছিল। টেস্টের সংখ্যা কম হচ্ছে বলে সংক্রমণ কম আসছে বলেও অভিযোগ উঠেছিল। তবে ২৪ ঘন্টায় বাংলায় করোনা পরীক্ষা বেড়েছে। মেডিক্যাল বুলেটিনে তথ্য অনুযায়ী, ৬১ হাজার ৮৮৩ টি করোনা পরীক্ষা হয়েছে। তবে চিকিৎসকদের মতে, রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে আসলেও মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+