Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতার করোনা পজিটিভিটি রেট কমে ৩২.৬৮%, ৯ জেলায় ২০%-এর ওপরে

কলকাতার করোনা পজিটিভিটি রেট কমে ৩২.৬৮%, ৯ জেলায় ২০%-এর ওপরে

কলকাতায় (Kolkata) করোনার (Coronavirus) পজিটিভিটি (Positive) রেট অনেকটাই কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ১৬ জানুয়ারি ২২ জানুয়ারি সপ্তাহে কলকাতার পজিটিভিটি রেট ৩২.৬৮%। সব মিলিয়ে ৯ টি জেলার পজিটিভিটি রেট ২০%-এর ওপরে।

সংক্রমণ অনেকটাই কমছে কলকাতায়

সংক্রমণ অনেকটাই কমছে কলকাতায়

ধীরে হলেও কমছে কলকাতায় করোনার পজিটিভিটি রেট। গত ১২ জানুয়ারি ১৮ জানুয়ারি সপ্তাহে কলকাতার পজিটিভিটি রেট ছিল ৪৭.৪৭ শতাংশ। সেই পজিটিভিটি রেট ১৬ জানুয়ারি ২২ জানুয়ারি সপ্তাহে কমে হয়েছে ৩২.৬৮%। কলকাতার পরে থাকা বীরভূম জেলারও পরিস্থিতি অনেকটাই ভাল হয়েছে। সেখানকার পজিটিভিটি রেট এখন ৩০.৫৬ শতাংশ।

৯ জেলায় পজিটিভিটি রেট ২০%-এর ওপরে

৯ জেলায় পজিটিভিটি রেট ২০%-এর ওপরে

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কলকাতা-সহ রাজ্যের ৯ জেলায় করোনা পজিটিভিটি রেট ২০ শতাংশের ওপরে। সব থেকে ওপরে চলে গিয়েছে কালিম্পং। পজিটিভিটি রেটের নিরিখে বেশি থেকে কম পরপর রাখলে দেখা যাবে, কালিম্পং (৩৬.৫২%), মালদহ (৩৬.১৫%), দার্জিলিং (৩৫.৮৫%), কলকাতা (৩২.৬৮%), বীরভূম (৩০.৫৬%), উত্তর দিনাজপুর (২৬.৬২%), জলপাইগুড়ি (২৫.৯৩%), পূর্ব বর্ধমান (২৬.৬৫%), বাঁকুড়া (২১.২৬%)। অর্থাৎ উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে ৪ টি জেলায় পজিটিভিটি রেট ২০%-এর ওপরে রয়েছে।

 ১০%-এর ওপরে থাকা জেলাগুলি

১০%-এর ওপরে থাকা জেলাগুলি

যেসব জেলায় করোনা পজিটিভিটি রেট ১০ %-এর ওপরে রয়েছে, সেগুলি হল পুরুলিয়া (১৮.৫৮%), হাওড়া (১৮.৩৯%), ঝাড়গ্রাম (১৮.৩৬%), মুর্শিদাবাদ (১৭.৭৯%), পশ্চিম বর্ধমান (১৭.০৮%), উত্তর ২৪ পরগনা (১৬.৬৫%), দক্ষিণ দিনাজপুর (১৬.২৪%), আলিপুরদুয়ার (১৫.৪৮%), নদিয়া (১৪.৯৮%), হুগলি (১০.২৫%), পশ্চিম মেদিনীপুর (১০.২১%) । রাজ্যের একটি মাত্র জেলা কোচবিহারে (৭.৯৬%) পজিটিভিটি রেট ১০ শতাংশের নিচে।

রাজ্যে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

রাজ্যে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

২২ জানুয়ারি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২১ জানুয়ারির হেলথ বুলেটিনে যেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ৯,১৫৪ এবং ৩৫। সেখানে ২২ জানুয়ারির বুলেটিনে দেখা যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৯, ১৯১ এবং ৩৭। তবে এই রিপোর্ট অনুযায়ী, এই দুই দিনে রাজ্যের পজিটিভিটি রেট ছিল যথাক্রমে ১২.৫৮% এবং ১১.১৩%।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

সারা দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২১, ৮৭, ২০৫। ২৪ ঘন্টায় বেড়েছে ৭৩, ৮৪০ জন। শতাংশের নিরিখে পজিটিভি রেট ৫.৫৭%। সুস্থ হওয়াদের সংখ্যা ৯৩.১৮%। এদিন সকালে দেওয়া স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে ৫২৫ জনের মৃত্যু হয়েছে । শতাংশের নিরিখে মৃত্যু ১.২৫%।
পজিটিভিটি রেটের নিরিখে এখনও দেশের যে রাজ্যগুলির পরিস্থিতি খারাপ, সেগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং কেরলের মতো রাজ্যগুলির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+