করোনা-মুক্তির পথে বাংলা, সক্রিয়ের সংখ্যা ৪ হাজারেরও নীচে, মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণে
করোনা-মুক্তির পথে বাংলা, সক্রিয়ের সংখ্যা ৪ হাজারেরও নীচে, মৃতের সংখ্যাও নিয়ন্ত্রণে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবার একটু বাড়লেও সংক্রমণের হার নামল অনেকটাই। এদিন টেস্টিং বেড়েছে সাত হাজার। ফলে সংক্রমণের হার কমেছে ফের। সক্রিয়ের সংখ্যা হাজারেরও বেশি কমল। বাংলায় করোনা সক্রিয় নামল সাড়ে তিন হাজারেরও নীচে। করোনার তৃতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা নামল ১০-এর নিচে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৩ হাজার ৭৮৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১১৫২। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ০.৮৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৩ হাজার ৭৮৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৪৩৭ জন। এদিন ১০০৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২৩৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৮৯ হাজার ২০০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৭৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৪৪ হাজার ২৩৬। ১৬২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬৭১৫৮। এদিন টেস্টিং হয়েছে ২৭৯৯৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৮৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৩৮৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৩ হাজার ৯১৩। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ৮৮ হাজার ৪১৮ জন। বুস্টার ডোজ পেয়েছেন ১৯ হাজার ৫৫। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ৮০ লক্ষ ৫১ হাজার ৯৮৭ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯৫ লক্ষ ৯৫ হাজার ৩৯৩ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৬৯ লক্ষ ৪ হাজার ৫৪৮ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৫ লক্ষ ৫২ হাজার ৪৬।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৬৮০১ এদিন ৩১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০২৭৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জন বেড়ে হয়েছে ১২৭১৮৭। হাওড়ায় আক্রান্ত ১২৪৯৪৪। এদিন আক্রান্ত হয়েছেন ৮ জন। হুগলিতে ১৩ জন বেড়ে আক্রান্ত ১০৭৮৯২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ ২৩ জেলারই দৈনিক সংক্রমণ ৫০-এর নিচে। সবথেকে বেশি ৩১ জন কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণও ৩০-এর নীচে। আর সবথেকে কম সংক্রমণ ২ জন ২ জেলায়। ১৪ জেলায় সংক্রমণ এক অঙ্কে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications