করোনায় আক্রান্ত দিনহাটার তৃণমূল বিধায়ক, সোশ্যাল মিডিয়ায় জানালেন খবর
করোনায় আক্রান্ত দিনহাটার তৃণমূল বিধায়ক, সোশ্যাল মিডিয়ায় জানালেন খবর
ফের করোনা থাবা তৃণমূল কংগ্রেস শিবিরে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন বিধায়ক। গত কয়েকদিন ধরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। তারপরেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

কোচবিহারে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। কোচবিহারে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও বেড়েছে। কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংও আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। উদ্বেগ বাড়েছে উত্তরবঙ্গকে নিয়ে।
এর আগেও তৃণমূল শিবিরে একাধিক নেতা মন্ত্রী বিধায়ক করোনা আক্রান্ত হয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে পাণিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এগরার বিধায়ক সমরেশ দাস, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ।












Click it and Unblock the Notifications