করোনায় স্বস্তি দিয়ে দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী! বাংলায় সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যু

করোনায় স্বস্তি দিয়ে দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী! বাংলায় সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যু

করোনায় স্বস্তি দিয়ে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হল আরও। সুস্থতার হার বাড়ছে বাংলায় এবং একইসঙ্গে কমছে মৃত্যুর সংখ্যা। ৭৬ দিন পর দু-হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। ১১ দিন টানা বাড়ার পর বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের কমতে শুরু করেছে সোমবার থেকে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৫২। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৮৬ জন। এদিন ১৮৫২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৪৩৭। এদিন মৃত্যু হয়েছে ৪৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২২ হাজার ৫০৮ জন। এদিন ২৩২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৩১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৮৬৬। ১২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৩১৫৪। এদিন টেস্টিং হয়েছে ৫১২৩৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৩.৬১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৬৭৭১। এদিন ১৭২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৪৪৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ জন বেড়ে হয়েছে ৯৩৬৫৩। হাওড়ায় আক্রান্ত ৯২২৪৮। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। হুগলিতে ১০৮ জন বেড়ে আক্রান্ত ৭৯২১৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+