Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনার গ্রাসে বাংলা, সংক্রমণ থেকে মৃত্যু- সবেতেই রেকর্ড গড়ে লাখের দোড়গোড়ায় সক্রিয়

করোনার গ্রাসে বাংলা, সংক্রমণ থেকে মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সোমবারের করোনা বুলেটিনে জানানো হয়েছে দৈনিক আক্রান্ত প্রায় ১৫ হাজার।

করোনার গ্রাসে বাংলা, সংক্রমণ থেকে মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সোমবারের করোনা বুলেটিনে জানানো হয়েছে দৈনিক আক্রান্ত প্রায় ১৫ হাজার। ঊর্ধ্বমুখী এই করোনা গ্রাফে সক্রিয়ের সংখ্যাও ৯৫ হাজার ছুঁতে চলেছে প্রায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলারও টলমল অবস্থা এবার। প্রতিদিনই সংক্রমণ লাগামছাড়া গতিতে বাড়ছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৯৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন। এদিন ১৫৯৯২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০০৯। এদিন মৃত্যু হয়েছে ৬৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯৮ হাজার ৯৪৯ জন। এদিন ৬১৮৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৫৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৭৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন। সুস্থতার রেট হয়েছে ৮৬.০৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৩৫৮ জনের। ১১২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১১৩৫০৪। এদিন টেস্টিং হয়েছে ৪৮৫৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৪৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৭৬১০৩। এদিন ৩৮৬৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৬২৬২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪২৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৮২ জন বেড়ে হয়েছে ৪৮৪৯৯। হাওড়ায় আক্রান্ত ৪৭৩৭৮। এদিন আক্রান্ত হয়েছেন ৯১৪ জন। হুগলিতে ৮১৮ জন বেড়ে আক্রান্ত ৩৮৩২৮ জন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+