ভোটের বাংলায় উদ্বেগ করোনাতেও, একদিনে সংক্রমণ ছাড়াল ৪ হাজার, মৃত্যু বাড়ল ৫০ শতাংশ
ভোটের বাংলায় উদ্বেগের ছবি ধরা পড়ল করোনাতেও। একদিনে লাফিয়ে করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ৪ হাজার। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও উদ্বেগ।
ভোটের বাংলায় উদ্বেগের ছবি ধরা পড়ল করোনাতেও। একদিনে লাফিয়ে করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ৪ হাজার। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও উদ্বেগ। ৫০ শতাংশ বাড়ল করোনায় মৃতের সংখ্যায়। করোনার দ্বিতীয় ঢেউ বাংলায় আছড়ে পড়তেই মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনা সক্রিয়ের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২১ হাজার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪০৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ৬ হাজার ৪৫৫ জন। এদিন ৪০৪৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ১০ হাজার ৪৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩৯০। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬ লক্ষ ১০ হাজার ৪৯৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২১ হাজার ৩৬৬ জন। এদিন ২৭৬৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৪০৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২৬৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৭৮ হাজার ৭৪২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.৮০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯৪ লক্ষ ৬৯ হাজার ৬৭৬ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০৫২১৯। এদিন টেস্টিং হয়েছে ৩৬৮৬৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৪০২৪৭। এদিন ৯৯৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৩১৪৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৯১ জন বেড়ে হয়েছে ৩৯৩৫৭। হাওড়ায় আক্রান্ত ৩৮৭০১। এদিন আক্রান্ত হয়েছেন ২৮৯ জন। হুগলিতে ১৯১ জন বেড়ে আক্রান্ত ৩১৩০২ জন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications