Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও একদিনে আক্রান্ত বাড়ল প্রায় ১৫.৬%, এক ধাক্কায় বাড়ল সক্রিয়তার হারও

করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও একদিনে আক্রান্ত বাড়ল প্রায় ১৫.৬%, এক ধাক্কায় বাড়ল সক্রিয়তার হারও

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বাড়ল। এদিন কেরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৯। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৯৯%, সেখানে বুধবার সুস্থতার হার ৯৮%। এদিন সুস্থ হয়েছেন ৯৮১ জন।

 একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬৯। মঙ্গলবার যা ছিল ৭৫২ জন। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ১৫.৬%। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২০ হাজার ৪৬৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০২৭। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১০।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২০ হাজার ৪৬৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৩৯১ জন। এদিন ১১৮ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৮১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯০ হাজার ০৫০ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৮৩ হাজার ৭০৯। ১২৭টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৫৪,৪৩৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৬০ শতাংশ (মঙ্গলবার যা ছিল ১.৪৮ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৬৯, ৮১৯ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪২:৫৮।

 সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়

সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়

আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি (৯১)। তারপরেই রয়েছে দার্জিলিং (৭৫)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৯, ৮৩৮। এদিন কলকাতায় করোনা মুক্ত রয়েছেন ৮৭ জন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৭ ও ৪৭ জন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+