বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, ২০০-র উপরে দৈনিক সংক্রমণে বাড়ল অস্বস্তি

বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। অস্বস্তি বাড়িয়ে দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২০০-র উপরে। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা প্রায় একই।

বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। অস্বস্তি বাড়িয়ে দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২০০-র উপরে। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা প্রায় একই। শুক্রবার দৈনিক করোনা বুলেটিনে করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে মাত্র ১০। এখনও বাংলায় করোনা সক্রিয় রয়েছেন ৩৩৪৩ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

বাংলায় করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, ২০০-র উপরে দৈনিক সংক্রমণ

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৪ হাজার ৫০০ জন। এদিন ২১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৭১৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৬৩। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৪ হাজার ৭১৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৩৪৩ জন। এদিন ১০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২২৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬১ হাজার ১১০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৫ লক্ষ ২৩ হাজার ৫০১ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৪৭০৬। এদিন টেস্টিং হয়েছে ২০০৮৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৭৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৯২৮০। এদিন ৭২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৩০৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন বেড়ে হয়েছে ৩৭১৮৭। হাওড়ায় আক্রান্ত ৩৫৮০৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৩ জন। হুগলিতে ৪ জন বেড়ে আক্রান্ত ২৯৬২৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+