করোনা আক্রান্ত ফের ৮০০ ছুঁই ছুঁই বাংলায়, সংক্রমণের হার নামলেও বাড়তে শুরু করল সক্রিয়

করোনা আক্রান্ত ফের ৮০০ ছুঁই ছুঁই বাংলায়, সংক্রমণের হার নামলেও বাড়তে শুরু করল সক্রিয়

করোনা আক্রান্ত ফের ৮০০ ছুঁই ছুঁই বাংলায়। মঙ্গলবারের পরিসংখ্যানে করোনা সংক্রমণের হার খানিকটা নামলেও বাংলায় আবার বাড়তে শুরু করল সক্রিয়ের সংখ্যা। সোমবার করোনা সংক্রমণ ৬০০-য় নেমে গিয়েছিল। টেস্টিং হয়েছিল ২৪ হাজার। এদিন টেস্টিং বেড়ে ৩৭ হাজার হতেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে হল প্রায় ৮০০।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২৫২। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.১২ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৯১৬ জন। এদিন ১৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৫ লক্ষ ৩০ হাজার ৭৬৬। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৭০০৯। এদিন টেস্টিং হয়েছে ৩৭২৪৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১২ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯ লক্ষ ৪৩ হাজার ৪৬২ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ লক্ষ ১৭ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ১৭ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৮৮ লক্ষ ৫ হাজার ৯৯১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার ৪২৩ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৪৪০৮। এদিন ২০২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩০৪৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭০ জন বেড়ে হয়েছে ১০১৫৩৪। হাওড়ায় আক্রান্ত ৯৯৩৩৫। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৭৫ জন বেড়ে আক্রান্ত ৮৬৮১৪ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১৫০-এর নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৫০-এর উপরে। বাকি ১৮ জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৮ জেলায় ১০ বা ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৯ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+