করোনার দৈনিক সংক্রমণ কমলেও দেশে মৃত্যু ফের বাড়ল, সক্রিয়ের সংখ্যা ২২ লক্ষ ছুঁই ছুঁই

করোনার দৈনিক সংক্রমণ গতদিমের থেকে একটু কমলেও দেশে মৃত্যুর সংখ্যা ফের বাড়ল। একইসঙ্গে করোনা সংক্রমণের থেকে করোনামক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা।

করোনার দৈনিক সংক্রমণ গতদিনের থেকে একটু কমলেও দেশে মৃত্যুর সংখ্যা ফের বাড়ল। একইসঙ্গে করোনা সংক্রমণের থেকে করোনামক্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা। রবিবার সকালের করোনা পরিসংখ্যান অনুযায়ী প্রায় ২২ লক্ষ ছুঁই ছুঁই করোনা সক্রিয়ের সংখ্যা দেশে।

করোনার দৈনিক সংক্রমণ কমলেও দেশে মৃত্যু ফের বাড়ল

ওমিক্রনের হাত ধরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। নতুন বছরের শুরু থেকেই ফের করোনা মহামারী সাংঘাতিক রূপ নিতে শুরু করেছিল। এখনও সেই ঢেউ চলছে। রবিবার করোনার দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ৩০ হাজারের ঊর্ধ্বে উঠে গিয়েছে। এদিন সংক্রমণ গতদিনের তুলনায় প্রায় চার হাজার কম। তবে মৃতের সংখ্যা ফের বেড়ে ৫০০-র উপরে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৩,৩৩,৫৩৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ৪১৭১ জন কম। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত।

করোনার মোট সংক্রমণ প্রায় চার কোটি ছুঁই ছঁই। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৯২,১২,০০০। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গিয়েছে। ওমিক্রনের কাঁধে ভর করেই এক লাফে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৩ লক্ষ ৩৩ হাজারের উপরে উঠে গিয়েছে। এদিন পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ।

ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। এদিন আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু বেড়েছে। করোনায় মৃতের সংখ্যা গতদিন ৫০০-র নিচে। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৫২৫ হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৯,৪২২-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ২ লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৩,৬৫,৩৯,৬০৯-এ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে দ্বিতীয় ঢেউয়ের সেই রকেট গতি যেন ফিরে আসতে চলেছে। সম্প্রতি যেভাবে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে আতঙ্কিত বিশেষজ্ঞরা।

ডিসেম্বরের শেষ সপ্তাহেও দৈনিক সংক্রমণ ছিল সাত হাজার। সেখান থেকে এদিন সংক্রমণ প্রা সাড়ে তিন লক্ষে পৌঁছে গিয়েছে। পজিটিভিটি রেট বেড়ে ১৭.৭৮ শতাংশ হয়েছে। দেশে মোট সক্রিয়ের সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫। দেশে মোট প্রায় ১৬২ কোটি করোনা ভ্যাকসিন হয়েছে।

করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে। করোনার সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্রে। তারপরে রয়েছে কেরালা। পশ্চিমবঙ্গ রয়েছে ৬ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের নিচে রয়েছে উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+