করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলায়, টানা ১৫ দিন কমল সক্রিয়ের সংখ্যা, একনজরে পরিসংখ্যান
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বাংলায়। ১৫ দিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা। বিশ্বজুড়ে ওমিক্রন যখন ছড়িয়ে পড়েছে একটার পর একটা দেশে, তখন সতর্ক বাংলাও। বাংলার করোনা পরিসংখ্যান অনেক নিয়ন্ত্রণে এসেছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বাংলায়। ১৫ দিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা। বিশ্বজুড়ে ওমিক্রন যখন ছড়িয়ে পড়েছে একটার পর একটা দেশে, তখন সতর্ক বাংলাও। বাংলার করোনা পরিসংখ্যান অনেক নিয়ন্ত্রণে এসেছে। বাংলায় দৈনিক আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবারের থেকে শনিবার সামান্য বেড়েছে সংক্রমণ। সংক্রমণের হারও সামান্য বৃদ্ধি পেয়েছে। মৃতের সংখ্যাও কমেছে এদিন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২১। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৩৪। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৫৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৫৬ জন। এদিন ১৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬২১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬২৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯১ হাজার ৪৪৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪ লক্ষ ৭৪ হাজার ৩৮০। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৭৪৯৩। এদিন টেস্টিং হয়েছে ৪০৩৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৫৪ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৯৫০ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১৯৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লক্ষ ১৮ হাজার ৭৫২ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার ৪২০ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৪ লক্ষ ৫৭ হাজার ৬৭০ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ৩ লক্ষ ৯২ হাজার ৭৫০ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৯৫৯৭। এদিন ১৮৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৩৮৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ জন বেড়ে হয়েছে ১০৩০৯৬। হাওড়ায় আক্রান্ত ১০০৭২২। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৫০ জন বেড়ে আক্রান্ত ৮৮৩৪৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র নিচে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির সংক্রমণ ৫০, হাওড়ার সংক্রমণ ৫০-এর নিচে। বাকি সব জেলার সংক্রমণ ৩০-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ১ জন ঝাড়গ্রাম জেলায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৪ জন।












Click it and Unblock the Notifications