পুজোর আগে স্বস্তি দিয়ে কমল বাংলার দৈনিক করোনা আক্রান্ত, সংক্রমণ হারও নিয়ন্ত্রণে

পুজোর আগে স্বস্তি দিয়ে কমল বাংলার দৈনিক করোনা আক্রান্ত, সংক্রমণ হারও নিয়ন্ত্রণে

পুজোর আগে স্বস্তি দিয়ে কমল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। সোমবার করোনা সংক্রমণ কমলেও সংক্রমণের হার উঠে গিয়েছিল ২.২৭-এ। মঙ্গলবার স্বস্তি দিয়ে করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে কমল পজিটিভিটি রেটও। বাংলার দৈনিক করোনা সংক্রমণ কমে ৬০০-র সামান্য উপরে রয়েছে। সংক্রমণের হার নেমে এসেছে ১.৭৫-এ। আরও স্বস্তির খবর, করোনা সক্রিয়ের সংখ্যা বেশ কয়েকদিন পর ফের কমতে শুরু করেছে। অর্থাৎ করোনামুক্তের সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৪৮। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৭৫ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও পরীক্ষা বেশি হওয়ায় সংক্রমণের হার নেমে পৌনে ২-এ পৌঁছল ফের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭৫ জন। এদিন ২৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৬ হাজার ০৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ২৫ হাজার ২১২। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৩৬১৩। এদিন টেস্টিং হয়েছে ৩৫৩৩৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭২১৮। এদিন ১২৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৫৮৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ জন বেড়ে হয়েছে ৯৯৩৭৬। হাওড়ায় আক্রান্ত ৯৭১০৫। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮৪৬৩৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে শুধু দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন তিন জেলায়। কালিম্পং, উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ১০ জন সংক্রমিত হয়েছে ২ জেলায়, তিন জেলায় সংক্রমণ ১১ জনের। ৭ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে মাত্র ২৭ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+