Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা রুখতে গুটখা, পানমশলা বিক্রি বন্ধের রাজ্যকে চিঠি কেন্দ্রের

করোনা রুখতে গুটখা, পানমশলা বিক্রি বন্ধের রাজ্যকে চিঠি কেন্দ্রের

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রকাশ্যে গুটখা, পানমশলা, সুপারির মতো ধোঁয়াহীন তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধ করতে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি প্রকাশ্যে ধূমপান রুখতেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, খাওয়ার তামাক, পানমশলা, সুপারি মুখের মধ্যে অতিরিক্ত লালার জন্ম দেয়। যে কারণে যেখানে সেখানে থুতু ফেলার একটা প্রবণতা তৈরি হয়। এই ঘটনা ঘটতে থাকলে আরও দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এগুলি অবিলম্বে বন্ধ করা দরকার।

করোনা রুখতে গুটখা, পানমশলা বিক্রি বন্ধের রাজ্যকে চিঠি কেন্দ্রের

মুখ্যসচিব রাজিব সিনহাকে লেখা কেন্দ্রীয় মন্ত্রকের চিঠিতে একথা উল্লেখ রয়েছে। এই ধরনের তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করতে রাজ্য প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই বিহার, ঝাড়খন্ড, উত্তরাখণ্ড, হরিয়ানার কয়েকটি রাজ্য গুটখা, পান মশলা বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

লকডাউনে প্রকাশ্যে ধূমপান আটকাতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে লালবাজার। প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে কত মামলা রুজু করা হয়েছে, থানাগুলির কাছ থেকে তা জানতে চাওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+