বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ
বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ
বাংলায় করোনা পরিসংখ্যানে প্রতিদিনই সংক্রিতের সংখ্যা কাছাকাছিই থাকছে। উল্লেখ্যযোগ্যভাবে দেখা যাচ্ছে, দিনদিন ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না করোনার। আর কমছে না সংক্রমণ। প্রতিদিনই একটু হলেও বাড়ছে। কিন্তু দৈনিক সংক্রমিতের সংখ্যা থাকছে তিন হাজারের আশেপাশেই। ফলে বাংলায় করোনা-উদ্বেগ বেড়েই চলেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩১০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২ লক্ষ ৬০ হাজার ৩২৪ জন। এদিন ৩৩১০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৭০। এদিন মৃত্যু হয়েছে ৫৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৬ হাজার ৮৬৫ জন। এদিন ৩১৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৪৪ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৭.৮৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৩ লক্ষ ১৪ হাজার ৫৯৮ জনের। ৮৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৬৮২৯। এদিন টেস্টিং হয়েছে ৪৩২৮২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৫৭৮০১। এদিন ৭২০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৫২৮০০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১৮৬৫৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২২৬ জন বেড়ে হয়েছে ১৭৮৫৪। হুগলিতে ১৫২ জন বেড়ে আক্রান্ত ১৩০৯৯ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১১০১৭। এদিন বেড়েছে ১২৯ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১০০২৯ এদিন বৃদ্ধি পেয়েছে ১১৩।












Click it and Unblock the Notifications