স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে আক্রান্ত জামাই! বেধড়ক মারে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে গিয়ে আর ফেরা হল না কোচবিহারের দিনহাটার বাসিন্দা অমল চক্রবর্তীর। অভিযোগ শ্বশুরবাড়ির লোকের তাঁকে বেধড়ক মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমল চক্রবর্তীর।

স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে গিয়ে আর ফেরা হল না কোচবিহারের দিনহাটার বাসিন্দা অমল চক্রবর্তীর। অভিযোগ শ্বশুরবাড়ির লোকের তাঁকে বেধড়ক মারে।
ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমল চক্রবর্তীর। তাঁর বাইকে আগুন ধরিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সূত্রেরখবর অনুযায়ী এই ঘটনায় এখনও
পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে আক্রান্ত জামাই! বেধড়ক মারে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

সূত্রের খবর অনুযায়ী, ২০১৫ সালে কোচবিহারের বড় শোলমারির বাসিন্দা পূজা রায় সিং বাড়ির অমতে বিয়ে করেছিলেন দিনহাটার বোয়ালমারির বাসিন্দা অমল চক্রবর্তীকে।
এতদিন অমলের কাছেই ছিলেন পূজা। সম্প্রতি পূজা গিয়েছিলেন নিজের বাড়িতে। শনিবার রাতে অমল চক্রবর্তী স্ত্রীকে আনতে বড় শোলমারিতে যান।

স্ত্রীকে পূজাকে ফেরাতে অস্বীকার করেন পরিবারের সদস্যরা। সেই সময় বচসা বেধে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন, এই সময় পূজার বাড়ির লোকেরা অমল চক্রবর্তীর ওপর
হামলা চালায়। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+