Coochbehar: দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, সোনা ও নগদ লুঠ! কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ ওড়ালেন উদয়ন
Coochbehar: রামনবমীর সকালে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। রবিবার সকালে কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুঠপাট চালানোর অভিযোগ উঠল। অভিযোগ তীর শাসকদল তৃণমূলের দিকে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে বলেও দাবি গৃহকর্ত্রীর।
দিনহাটার মনসব শেওরাগুড়ির ঘটনা। রবিবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ করলেন নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা যূথিকা বর্মন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর করে। এমনকী, আলমারি থেকে সোনার গয়না ও নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়

যূথিকা বর্মন আরও জানান, সাহেবগঞ্জ থানায় এই ঘটনায় বিস্তারিত তথ্য জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন। ভেঙে ফেলা হয়েছে বিজেপি কর্মীর বাড়িতে থাকা এতটি স্কুটিও। ঘরে ঢুকে আলমারি তছনছ তকে দুষ্কৃতীরা। তাঁর আরও দাবি, "বাইরে বের হতে প্রথমে হুমকি দেওয়া হয়, চুপ করে ভয়ে বসে ছিলাম। তারপর জোর করে দুষ্কৃতীরা ঢুকে যায়। প্রায় ৩ ভরি সোনা চুরি গেছে। ঘর থেকে বেরোতে পারিনি। বেরোলেই শেষ করে দিত আমায়।"
যদিও বিজেপি সদস্যের অভিযোগ অস্বীকার তৃণমূলের। গোটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন, "এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে অভিযোগ। বাস্তবে এর কোনও ভিত্তি নেই। তৃণমূলের কোনও লোক কেন ভাঙচুর করতে যাবে? বিজেপির কোনও সংগঠন নেই। তৃণমূলের হাতে পঞ্চায়েত। কেন তৃণমূল হামলা করবে?" ওই এলাকায় বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে বলে দাবি উদয়ন গুহর।
-
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications