মরণোত্তর ডিলিট নয় বড়মাকে! রাজ্যপালের উপস্থিতিতে সিদ্ধান্ত
বড়মার হাতে ডিলিট তুলে দিতে পারল না কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।
বড়মার হাতে ডিলিট তুলে দিতে পারল না কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। বুধবার কোচবিহারে এই অনুষ্ঠান ছিল। কিন্তু মঙ্গলবার রাতে প্রয়াত হন বড়মা বীনাপানি দেবী।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপালের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোর্চ মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড়মাকে মরণোত্তর ডিলিট দেওয়া হবে না। এদিন সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে বড়নার স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

এদিন ছিল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের তরফে আগে থেকেই বড়মাকে ডিলিট উপাধি দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে মৃত্যু হওয়ায় সেই উপাধি বড়মার হাতে তুলে দেওয়া গেল না।












Click it and Unblock the Notifications