হিন্দু অনেক মরেছে, আরও কিছু মরুক! দিলীপ ঘোষের মন্তব্যের কারণ জানলে অবাক হবেন
চেষ্টা সত্ত্বেও, কৃষ্ণনগর জিততে না পারায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। যার প্রভাব পড়েছে কর্মীসভায়। আর দলের কর্মীরাও কম যান না। পিছন থেকে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য রেকর্ড করে নিয়েছেন।
চেষ্টা সত্ত্বেও, কৃষ্ণনগর জিততে না পারায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। যার প্রভাব পড়েছে কর্মীসভায়। আর দলের কর্মীরাও কম যান না। পিছন থেকে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য রেকর্ড করে নিয়েছেন। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলকে কার্যত খুনের হুমকি দিয়েছিলেন তিনি। এবার কৃষ্ণনগরে জিততে না পারায় হিন্দুদের প্রতি তিনি মায়াদয়া দেখাতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে দলের কর্মীদের সঙ্গে কথা বলছেন দিলীপ ঘোষ কথা বলছেন। কৃষ্ণনগরে হার নিয়ে দিলীপ ঘোষের প্রশ্ন হারল কেন বিজেপি ওখানে। কর্মী উত্তর দিচ্ছেন, সংগঠন ছিল না। দিলীপ ঘোষ পাল্টা প্রশ্ন করছেন, সংগঠনটাকি আমি গিয়ে করব। তখন ওই কর্মী উত্তর দেন আমরা তো করছি। পাল্টা দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, কোনও মায়া নেই। কৃষ্ণনগরের মানুষের প্রতি কোনও মায়া নেই। ওঁরা জুলুবাবুকে হারিয়েছে। আবার কল্যাণকে হারাল। তিনি প্রশ্ন করেন, কীসের জন্য ওঁদের জন্য করব আমরা। আর পাশেই দেখুন আড়াইলক্ষ ভোটে জয়। উপদেশ দিয়ে দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, একটু নির্মম হোন। হিন্দু অনেক মরেছে। আরও কিছু মরুক।
ভিডিওটি করা হয়েছে দিলীপ ঘোষের পিছন থেকে। তবে গলার স্বর দিলীপ ঘোষের কিনা তা পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। ভোটের আগে শাসকদলকে কুকুর বলে সম্বোধন করতে শোনা গিয়েছিল। বলেছিলেন বাঁশ হাতে নিয়ে তৈরি থাকুন। রথযাত্রায় যারা বাধা দেওয়ার চেষ্টা করছন, তাদের কুকুরের মতো ছুটিয়ে মারব। তারও আগে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, বিজেপিকে যাঁরা আক্রমণ করবে তাঁদের স্ত্রী সন্তানরা অনাথ হবেন।
-
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
LIVE বিধানসভা নির্বাচন ২০২৬: কেরল, অসম ও পণ্ডিচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে হাই-ভোল্টেজ কেন্দ্রগুলি -
যুদ্ধবিরতি লঙ্ঘন ইজরায়েলের, হরমুজে তেলের জাহাজ আটকাল ইরান -
যুদ্ধবিরতি ঘোষণা হতেই শেয়ার বাজার রেকর্ড উত্থান, সেনসেক্স ও নিফটি সূচকে বিরাট বৃদ্ধি -
লেবাননে এযাবৎকালের সবচেয়ে ভয়ানক হামলা ইজরায়েলের, ১৫০০-র বেশি মৃত্যুর আশঙ্কা -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার












Click it and Unblock the Notifications