সোশ্যাল মিডিয়ায় লাগাম টানতে কড়া কমিশন, মনোনয়নেই জানাতে হবে সব অ্যাকাউন্টের খতিয়ান
ভোটের আগে ভুয়ো প্রচার রুখতে এবার আরও কড়া অবস্থানে নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই নিজেদের সমস্ত সমাজমাধ্যমের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। কোন প্ল্যাটফর্মে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, কোনগুলি অফিসিয়াল, সবকিছুই হলফনামার মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন।
শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ডিজিটাল প্রচারের স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ। কারণ, ভোটের আগে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। সেই প্রবণতায় লাগাম টানতেই এবার আগেভাগে কড়া নিয়ম কার্যকর করা হচ্ছে।

শুধু প্রার্থীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, রাজনৈতিক বিজ্ঞাপন নিয়েও জারি হয়েছে নতুন বিধিনিষেধ। কোনও বিজ্ঞাপন প্রকাশের আগে বাধ্যতামূলকভাবে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের কোনও প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন দিলে তা সরাসরি নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন।
জেলা স্তরে এমসিএমসির কাছে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি, কমিশন জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে একটি আপিল কমিটিও গঠন করা হয়েছে। এমসিএমসির সিদ্ধান্তে আপত্তি থাকলে সেখানে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।
এতেই শেষ নয়, পেইড নিউজ বা টাকার বিনিময়ে সংবাদ প্রকাশের উপরও কড়া নজরদারি চালাবে কমিশন। প্রচারের খরচের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট মিটে যাওয়ার ৭৫ দিনের মধ্যে সমস্ত ব্যয়ের হিসাব অনলাইনেই জমা দিতে হবে রাজনৈতিক দল ও প্রার্থীদের।
সম্প্রতি কমিশনের শীর্ষ আধিকারিক, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকেও ভুয়ো প্রচার রুখতে বিশেষ কৌশল নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের সময় অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মতামত প্রভাবিত করার প্রবণতা বেড়েছে। সেই কারণেই এবার আগাম সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৪ মে। কম দফায় ভোট হলেও, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন যে কোনওরকম ফাঁক রাখতে নারাজ, নতুন এই নিয়মাবলি তারই ইঙ্গিত দিচ্ছে।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!










Click it and Unblock the Notifications