দুর্গোৎসবের মাঝে বাংলার বিরুদ্ধে ‘চক্রান্ত', ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আনন্দঘন সময়ে রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি কোনও আগাম পূর্বাভাস বা সতর্কতা না দিয়ে আচমকাই ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে, যার ফলে বাংলার বহু মানুষ বিপদের মুখে পড়েছেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিজয়া দশমী মানে আনন্দ, উল্লাস আর নতুন আশার সূচনা। কিন্তু ঠিক সেই সময়েই বাংলার মানুুকে শান্তিতে উৎসব শেষ করতে না দিয়ে ডিভিসি একতরফা জল ছেড়ে দিয়েছে। এই কাজ উৎসবকে বিঘ্নিত করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।"

তিনি আরও কড়া ভাষায় মন্তব্য করেন, "এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ডিভিসি র তৈরি দুর্যোগ। লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা একেবারেই অগ্রহণযোগ্য। বাংলাকে বিসর্জন দিতে দেব না। মানুষের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। সত্যের জয় হবেই।"

কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, "এই ধরনের বেপরোয়া পদক্ষেপ কেবল লজ্জাজনকই নয়, তা জনগণের প্রতি অবমাননা।" বক্তব্যের শেষে তিনি লিখেছেন, "জয় মা দুর্গা।"

উল্লেখযোগ্যভাবে, চলতি বর্ষায় রাজ্যের বন্যা পরিস্থিতিকে মুখ্যমন্ত্রী আগেই 'ম্যান মেড ডিজাস্টার' বলে অভিযোগ করেছিলেন। এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আরও একবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+