Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সামশেরগঞ্জে 'ক্ষোভের মুখে' অধীর! মমতাকে নিশানা করে বললেন, "মুর্শিদাবাদ আসুন, পদ্মা পাড়ে কবিতা লিখবেন"

Adhir Ranjan Chowdhury: ওয়াকফ হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদে মঙ্গলবার পরিদর্শনে গেলেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সামশেরগঞ্জে জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বাবা-ছেলে। এদিন পরিবারের সঙ্গে সাক্ষাত করেন অধীর। তবে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে সেখান থেকে বেরিয়ে যান অধীর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন কংগ্রেস নেতা।

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর। বলেন, "মুর্শিদাবাদ জেলাতেই আমার জন্ম, এখানের বাসিন্দা আমি। এখানেই আমি বড় হয়েছি। এখানেই আমি রাজনীতি করে এসেছি। কিন্তু মুর্শিদাবাদ এরকম নয়। যেভাবে বাইরে মুর্শিদাবাদকে বর্ণনা করা হয়েছে, এরকম নয়। এখানে হিন্দু ও মুসলিমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। মুর্শিদাবাদ নিয়ে ভুল ধারণা জন্মাচ্ছে।"

Adhir

মুর্শিদাবাদে বিপন্ন হিন্দুরা। নিপীড়িত হয়ে জেলা ছেড়ে মালদহে আশ্রয় নিয়েছেন অনেক হিন্দু। আহতও হয়েছেন অনেক। এদিন আহতদের হাসপাতালে দেখতে যান অধীর চৌধুরী। সেখান থেকে বেরিয়ে অধীর বলেন, "আরও অনেক মানুষ আহত হয়েছেন। কিন্তু সরকার সঠিক তথ্য দিচ্ছে না। ১১ থেকে ১২ বছরের বাচ্চা ছেলে গুলি খেয়েছে। ডানদিকের কিডনি বাদ হয়ে গিয়েছে। বসতে শুতে পারছে না। আর দুই জনের একজনের গুলি বের হয়েছে। মৃত্যুর সঙ্গে হাসপাতালে সবাই লড়ছেন। কিন্তু পুলিশ সব তথ্য লুকোচ্ছে।"

Take a Poll

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অধীর রঞ্জন চৌধুরী। বলেন, "গোটা দেশে মুর্শিদাবাদ। যেন আফগানিস্তান হয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এখানে আসুন। স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালোবাসেন। পদ্মার ধারে বসে কবিতে লিখবেন। আপনার প্রতিনিধি হাথরাস যায়, মণিপুরে যায়, জঙ্গিপুরে আসতে লজ্জা লাগছে? না আসতে পারছে না?"

সোমবার রাতেই মুর্শিদাবাদে ফিরেছেন অধীর চৌধুরী। তারপর মঙ্গলবার পরিদর্শন সেরে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। সরাসরি কোনও দলের নাম না নিলেও সামশেরগঞ্জে অশান্তির নেপথ্যে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক আঁতাতের অভিযোগ রয়েছে বলে ইঙ্গিত অধীরের। পুলিশি ব্যর্থতার জন্যেও কোনও এক পুলিশ কর্তার দায় রয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। সামশেরগঞ্জে অশান্তির পেছনে অন্যতম কারণ গত নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়, দাবি অধীরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+