সমস্ত কিছু বিচার হবে, রানিনগর ইস্যুতে হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর
রানিনগর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে হাফ ছেড়ে বাঁচল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের রায় জানার পর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, এগুলোর সমস্ত কিছু বিচার হবে। ওরা এই সংখ্যাটা জানে বলেই এই সন্ত্রাস হচ্ছে। আজ না হয় কাল এগুলো বিচার হবে।
সরাসরি রানিনগরের বিডিওকে নিশানা করেছেন তিনি। অধীর চৌধুরী বলেছেন, শ্চিমবঙ্গে কে আইন মানছে। রাণীনগর ইসুতে বলেছেন অধীর চৌধুরী অধীর চৌধুরী বিডিওতে কটাক্ষ করে বলেন, এখানকার বিডিও হচ্ছে একজন ছাগল। সেগুলো সব তৃণমূলের দলের দাসত্ব গিরি করে। বিডিও এসডিও ডিএম এত খোঁজ থাকতে এতো কিসের সমস্যা হতে পারে।

তিনি আরও বলেছেন, আগামী দিনে শুধুমাত্র দালালি করে কেউ যদি মনে করে আমি আমার শীর্ষ পদকে সুনিশ্চিত করব এই বাংলাতে তাদের কিন্তু কোন গুটি নেই। আজকে অনেক পুলিশ সুপার অনেক ডিএম তাদের ক্যারিয়ারের বারোটা বাজিয়েছে তৃণমূলের দাসত্ব করে বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী
প্রসঙ্গত উল্লেখ্য সোমবার দুপুর ১২টা থেকে রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু পঞ্চায়েত সভাপতি সহ কংগ্রেসের ২৬ জন সদস্য জেলে রয়েছেন সেকারণে ভোটাভুটিতে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস।
সোমবার দুপুর ১২টার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে স্থগিতাদেশ দেয়। এবং আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই পঞ্চায়েত সমিতির কোনও সিদ্ধান্ত কার্যকর করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তাতে স্বস্তি পেয়েছেন অধীর চৌধরীরা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শাসক দলকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, ইডি সিবিআই পশ্চিমবঙ্গের বঞ্চিত নিপীড়িত মানুষের প্রতিবাদে কারণে যে কোর্টে রায় পেয়েছিল কোর্টের আদেশ পেয়েছিল সেই কোর্টের আদেশ অনুযায়ী তদন্ত হচ্ছে ।আমরা চাই এই তদন্ততে যারা অপরাধী তাদেরক ইডি বা সিবিআই গ্রেফতার করুক। জানি ইডি বা সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। তাই সেই অস্ত্রকে ভোতা করার জন্য বাংলা দিদির প্রয়োজন হয়। যোগীর সঙ্গে অমিত শাহের সঙ্গে নৈশ ভোজে অংশগ্রহণ করার। আমরা চাইবো প্রকৃত অপরাধী সে যেই হোক না কেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। শাস্তি হোক জরিমানা হোক। সমস্ত কিছু হোক। বহরমপুর বলেছেন অধীর চৌধুরী












Click it and Unblock the Notifications