নাম বাদ পড়ার হিড়িক! হিসাব দিল কমিশন, সোমবারের তুলনায় মঙ্গলবারের বাতিলের তালিকায় কতজন ভোটার? জানুন

রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। SIR- এ প্রতিদিনই লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে ভোটার তালিকা থেকে। যে হারে সবদিন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে চলেছে তাতে সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগের মধ্যে রয়েছে। আজ আবারও প্রায় ৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল।

কমিশন সূত্রে খবর, সোমবার পর্যন্ত রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) ১০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। তারপরের দিনই আরও কিছুজনের নাম বাদ পড়ার হিসেব এসেছিল। অর্থাৎ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ১০ লক্ষ সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার।

কমিশনের প্রাথমিক ধারণা যে, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে। প্রতি দিনই অনেক ভোটারের তালিকা থেকে নাম বাদ যাওয়ার তথ্য সামনে আসছে। যে কারণে প্রতি দিনই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হিসাবও বাড়ছে। বিএলও-দের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই হিসাব পাওয়া যাচ্ছে। বিএলও-রা প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে ফর্ম বিলি করতে গিয়েই এই তথ্য পেয়েছেন। এখনও সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়েনি। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পরেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার চূড়ান্ত হিসাবটি পাওয়া যাবে। প্রতিদিন যে হরে নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে চলেছে সে ক্ষেত্রে সব ফর্ম জমা পড়ার পরে সংখ্যাটি যে অনেক বেশি হবে, তা নিশ্চিত।

কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত শতাংশের ভিত্তিতে উত্তর এবং দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে। এবং তার পরেই দক্ষিণ ২৪ পরগনার নাম রয়েছে। তবে এখনও কোনও হিসাব চূড়ান্ত নয়। বিএলও-রা প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে যে এনুমারেশন ফর্ম বিলি করেছেন পরে সেই পূরণ করা ফর্মগুলি তাঁরা সংগ্রহ করেছেন। সেই সময় যাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এসেছে সেই তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলছে। তার মধ্যে অনেক ভোটারই মৃত রয়েছেন। এ ছাড়াও অনেকের বহু জায়গায় নাম রয়েছে, আবার অন্য জায়গায় স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও রয়েছে।

কমিশন সূত্রের খবর অনুসারে, চলতি সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ তথ্যগুলি চলে আসার কথা রয়েছে। সম্পূর্ণ তথ্য আসার পরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই সংখ্যাটি যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকাটি প্রকাশ হওয়ার পরেই ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কতজনের নাম বাদ পড়ল তার হিসেব জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+