মকর সংক্রান্তির আগে বাড়ল ঠাণ্ডা! দক্ষিণবঙ্গে পারদ নামল ৬ ডিগ্রিতে, উত্তরের হাল কী? জানুন বড় আপডেট
মকর সংক্রান্তির ঠিক আগেই বাংলায় আবার কনকনে ঠান্ডার দাপট বাড়ল। উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা শুষ্ক ঠান্ডা হাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রাজ্যের উপর দিয়ে বর্তমানে শক্তিশালী শৈত্যপ্রবাহ বইছে। তার প্রভাবেই রাতের তাপমাত্রা দ্রুতই নেমে চলেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এলাকায় ঠান্ডার দাপট সবথেকে বেশি। জানা গিয়েছে যে, পুরুলিয়ায় কোথাও কোথাও পারদ ৬ ডিগ্রির ঘর ছুঁয়েছে। ভোরের দিকে কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডার কারণে কার্যত ঘরবন্দি হয়ে পড়ছেন মানুষজন।
কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতেও ঠান্ডা বেড়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে অনেটাই কম। হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও এই একই ছবি দেখা গেছে। সকাল এবং রাতের দিকে শীতের দাপটে কমেছে যান চলাচল। রাস্তাঘাটও তুলনামূলক ফাঁকা।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও অনেক কঠিন। দার্জিলিং, কালিম্পং এবং সিকিম সংলগ্ন পার্বত্য এলাকায় পারদ নেমে হিমাঙ্কের কাছাকাছি হয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও তীব্র শীতল আবহাওয়া অনুভূত হচ্ছে। কুয়াশার দাপটে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাচ্ছে। আর সেই প্রভাব পড়ছে রেল এবং সড়ক যোগাযোগেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী দু'দিনও এই ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে। মকর সংক্রান্তির দিন পর্যন্ত রাতের তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা না থাকলেও উত্তর এবং পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ব্যাপকভাবে ঠান্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টি হওয়ার ও কোনও সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, মকর সংক্রান্তির উৎসবের আনন্দের মাঝেই রাজ্যবাসীকে মরসুমের অন্যতম কড়া শীতের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায়












Click it and Unblock the Notifications