জাঁকিয়ে শীতের আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
রাজ্য জুড়ে শীতের দখল ক্রমেই বাড়ছে। সকাল ও বিকেলে ঠান্ডার দাপট ক্রমশ স্পষ্ট, যদিও দিনের বেলায় তাপমাত্রা খানিক চড়ছে। তবে এই শীতের ধারা দীর্ঘস্থায়ী নাও হতে পারে, আগামীকাল রবিবার থেকেই ঘুরতে পারে আবহাওয়ার চাকা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি কম। পশ্চিমের শীতল ও শুষ্ক হাওয়া নিরবচ্ছিন্নভাবে ঢুকছে, ফলে সকালের হিমেল পরিবেশ এখনও জমাট। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই, কারণ বঙ্গোপসাগরে কোনও আবহাওয়াগত সিস্টেম সক্রিয় নয়।

রবিবার থেকে বদলাতে পারে আবহাওয়া, হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে আবহাওয়ার দিক পরিবর্তন হতে পারে। পশ্চিমের ঠান্ডা বাতাসের প্রভাব কমে গিয়ে প্রবেশ করবে আর্দ্র গরম পূবালী হাওয়া। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে,তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি ফিরে যাবে। কুয়াশার দাপট বাড়বে রবিবার থেকেই রাজ্যে বাড়বে কুয়াশার প্রবণতা। দৃশ্যমানতা অনেক এলাকায় নেমে আসতে পারে ২০০ মিটারে। ভোর ও রাতেই কুয়াশা বেশি থাকবে।
পাহাড়ি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা বেশি। কলকাতার পরবর্তী তাপমাত্রা মঙ্গলবারের মধ্যে কলকাতার রাতের পারদ উঠতে পারে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে।
দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির আশপাশে থাকলেও সকালের শীত ও কুয়াশা থাকবেই। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, শুধু শীতের সঙ্গে যুক্ত হবে জলীয় বাষ্প ও হালকা কুয়াশার উপস্থিতি।












Click it and Unblock the Notifications