Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালো চাদর গায়ে সুপ্রিম কোর্টে মমতা! SIR মামলাকে গুরুত্ব দিয়ে এগিয়ে এল কেস নম্বর, কী ঘটবে আজ?

সুপ্রিম কোর্টে SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলার শুনানি আজ। সকালেই শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে, বিচারপতির অনুমতি পাওয়া গেলে তিনি নিজেই মামলায় সওয়াল করতে পারেন। যা হলে এক নজিরবিহীন ঘটনা ঘটবে।

SIR

শুরুতে মনে করা হয়েছিল যে, দুপুর ১টার মধ্যে এই মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতার সুযোগ নাও আসতে পারে। কিন্তু পরে SIR সংক্রান্ত মামলাটিকে অগ্রাধিকার দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে মামলার ক্রমতালিকায় এগিয়ে এসেছে মমতার আবেদন। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে নির্ধারিত কয়েকটি মামলার পরই মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ১ নম্বর কোর্টরুমে আজ এই শুনানি হবে। ডিসপ্লে বোর্ড অনুসারে, নির্ধারিত কয়েকটি মামলার পরেই SIR সংক্রান্ত দুটি মামলা শোনা হবে। এই ২ টি মামলার মধ্যে একটি হল জয় গোস্বামীর এবং অন্যটি মুখ্যমন্ত্রীর।

আজ সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাসভবন থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০টার কিছুক্ষন পরে তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। আগে থেকেই গেট পাস থাকার কারণে তাঁর গাড়ি সরাসরি আদালত চত্বরে ঢুকে যায়। বর্তমানে তিনি শুনানি কক্ষেই উপস্থিত রয়েছেন।

SIR শুরু প্রথম থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজেও বহুবার আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন। তবে, কোনও চিঠিরই উত্তর মেলেনি বলেই অভোযোগ। সম্প্রতি SIR-এ ক্ষতিগ্রস্ত জনগণদের নিয়ে দিল্লি সফরেও যান তিনি।

মামলায় মুখ্যমন্ত্রীর মূল দাবি যে, পশ্চিমবঙ্গ থেকে মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে তাঁদের কোনও আইনি ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না বলেও দাবি তাঁর। পাশাপাশি ফর্ম-৭ সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আবেদনও জানানো হয়েছে।

এদিকে শুনানির আগেই তৃণমূলের সমাজ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার শুরু হয়েছে। কালো গাউন পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে ওঠা মুখ্যমন্ত্রীর একটি গ্রাফিক্স পোস্টও করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'SIR-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ।'

সব নজর এখন প্রধান বিচারপতির অনুমতির দিকেই রয়েছে। অনুমতি পাওয়া গেলেই দেশের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+