আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকের কাজে ফিরতে অনুরোধ মুখ্যমন্ত্রীর, কী করবেন আন্দোলনকারীরা?
আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন। কোনওভাবেই তারা আন্দোলনের পথ থেকে সরে আসছেন না। এবার আন্দোলনকারীদের কাজে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি তাঁদের আন্দোলনকে সমর্থন করেন৷ আরজি করের অন্যায় ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, প্রতিবাদ যুক্তিযুক্ত। এই কথা মনে করেন মুখ্যমন্ত্রী৷ তবে তারপরেও তাদের উদ্দেশ্যে অনুরোধ করেছেন। " এবার দয়া করে কাজে ফিরুন আপনারা।

আজ বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখেন। আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে বক্তব্য রাখেন তিনি। বিজেপির ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন। আরজি কর হাসপাতালের ঘটনা দুর্ভাগ্যজনক। এই কথা বলেছেন তিনি। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আরজি করে নির্যাতিতাকে "প্রিয় বোন" বলেও সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " আজও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল রয়েছে। আমি চাই ওই মিছিল সফল হোক।" তিনি আরও বলেন, " দয়া করে ধীরে ধীরে এবার কাজে ফিরুন।" রোগীদের স্বার্থে, চিকিৎসা পরিষেবার স্বার্থে তাদের কাজে ফিরতে অনুরোধ করা হচ্ছে।
এই আবেদন কি গ্রহণ করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা? আজ কলকাতার রাজপথে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের মিছিল ছিল। অন্যান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না। এই কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তারা কোনও ভাবেই আন্দোলনের পর থেকে সরে আসছেন না।
হাসপাতালে নিরাপত্তার স্বার্থ জড়িয়ে আছে। চিকিৎসক, নার্স, জুনিয়র ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ধর্ষকের দ্রুত শাস্তি চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত খুঁজে বার করতে হবে। একাধিক দাবি পেশ করেছিলেন আন্দোলনের শুরুতে তাঁরা। সেই একই দাবিতে তারা অটুট রয়েছেন। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কিন্তু তারপরেও তারা আন্দোলন চালাচ্ছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আন্দোলনকারীদের আন্দোলন থেকে সরে আসতে অনুরোধ করেছিলেন। তাদের আন্দোলন যথাযথ। সরকার কোনও ভাবেই আন্দোলনকারীদের উপর বিরূপ প্রভাব ক্ষমতা, জাহির করতে পারবে না। এই কথাও প্রধান বিচারপতি জানিয়ে দেন। সুপ্রিম কোর্টের বক্তব্যকে আন্দোলনকারীরা সম্মান জানিয়েছেন। কিন্তু তাদের দাবি সম্পূর্ণ না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাও তারা জানিয়েছেন।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications