Mamata Banerjee: আদিবাসী মন পাওয়ার চেষ্টা! ভোটের মুখে 'জঙ্গলমহলে' মমতা

Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। শুভেন্দু-সুকান্তকে ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। আর সে লক্ষ্যপুরনে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। হাল ছাড়তে নারাজ তৃণমূলও।

লোকসভার আগে ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরে ইতিমধ্যে একের পর এক সভা করেছেন তিনি। এবার জঙ্গলমহলের মন পেতে বাঁকুড়া সফরে তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee

আগামী ২৮ ফেব্রুয়ারী খাতড়ার খড়বন মাঠে এক প্রশাসনিক জনসভায় তাঁর (Mamata Banerjee) যোগ দেওয়ার কথা রয়েছে। আর সেই সভা সফল করতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। অন্যদিকে পুলিশ-প্রশাসনের তরফেও নিরাপত্তা সহ যাবতীয় প্রস্ততি শুরু হয়ে গিয়েছে। সেই মতো আজ শুক্রবার দুপুরে খাতড়ার খড়বন মাঠ পরিদর্শণে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।

ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

জ্যোৎস্না মাণ্ডি বলেন, পুলিশ-প্রশাসনের তরফে এদিন মাঠ পরিদর্শন করা হল। আগামী ২৮ তারিখ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এখানে সভা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

সূত্রের খবর, বিস্তারিত সফরসূচী পাওয়া না গেলেও আগামী ২৭ ফেব্রুয়ারি জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরের দিন ২৮ ফেব্রুয়ারি খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে প্রশাসনিক জনসভা করবেন তিনি। ওই সভামঞ্চ থেকেই বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন তিনি। একই সঙ্গে জঙ্গলমহলের মানুষের জন্য নতুন কিছু ঘোষণাও মুখ্যমন্ত্রী করতে পারেন বলে জানা যাচ্ছে।

পাশাপাশি সাংগঠনিক বৈঠকও একপ্রস্ত সেখানে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) সেরে নিতে পারেন বলেও খবর। বাঁকুড়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গাতেও সভা মুখ্যমন্ত্রী করতে পারেন বলে জানা গিয়েছে। বাঁকুড়া আদিবাসী জঙ্গলমহল এলাকা বিজেপির শক্তঘাঁটি। গত লোকসভায় সব আসনই পায় বিজেপি। এমনকি গত বিধানসভা ভোটেও সেখানে বিজেপি ভোট দেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে।

সংগঠনেও কার্যত ভাঙন ধরেছে। এইন অবস্থায় সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে আদিবাসী জঙ্গলমহল টার্গেট তৃণমূল। সমস্ত আসনই যাতে এবার তৃণমূল পায় সেজন্য কয়েক দফায় জঙ্গলমহল সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন মুখ্যমন্ত্রীও। কিন্তু ভোটের মুখে তাঁর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+