বাঁকুড়ায় বিজেপির বেশি বাড়বাড়ন্তে দায়ী সিপিএম! তৃণমূল দুর্বল হলে কোন পরিস্থিতি, সতর্ক করলেন মমতা
বাঁকুড়ায় বিজেপির বাড়বাড়ন্তে দায়ী সিপিএম! তৃণমূল দুর্বল হলে কোন পরিস্থিতি, সতর্ক করলেন মমতা
বাঁকুড়ার সভা থেকে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, তৃণমূল দুর্বল হলে অধিকার কেড়ে নেবে। মাওবাদীদের বাড়বাড়ন্ত হবে। এদিন তিনি বাঁকুড়ায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য সিপিএমকে দায়ী করেন।

বিগত নির্বাচনগুলিতে বাঁকুড়ায় দুর্বল তৃণমূল
২০১৪ সালে বাঁকুড়ার দুটি লোকসভা নির্বাচনে বিজেপি হারলেও , সেই ভোটে জঙ্গলমহলে বিজেপির ভোট পৌঁছে গিয়েছিল ২০ শতাংশে। এরপর ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও, জঙ্গলমহলে ২৭ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে ঝুড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বিজেপির কাছে বড় ধাক্কা খায় তৃণমূল।

লোকসভায় সিপিএম-এর ভোট পেয়েছে বিজেপি
গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে দুটি আসনেই জয়ী হয়েছে বিজেপি। এমন কী বাঁকুড়ায় থাকা বিধানসভার ১২ টি আসনেই এগিয়ে ছিল গেরুয়া শিবির। সেই জায়গাতেই চিন্তা বেড়েছে তৃণমূলের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন লোকসভায় সিপিএম-এর ভোট পেয়েছে বিজেপি।

জগাই, গদাই, মাধাই
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগসাজসের অভিযোগ তুলেছে। তিনি বলেছেন, সকালে সিপিএম, দুপুরে কংগ্রেস, তারাই রাতে বিজেপি। তিনি সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে জগাই, গদাই, মাধাই বলেও কটাক্ষ করেন।

তৃণমূল দুর্বল হলে বাড়বে সমস্যা
লোকসভা নির্বাচনে ধাক্কা খেলেও, পরবর্তী কয়েকমাসে জঙ্গলমহলে জায়গা পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। তৃণমূল কতটা সফল হয়েছে, তা পরবর্তী নির্বাচনে জানা যাবে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন তৃণমূলের দুর্বল হওয়া নিয়ে। এদিন বাঁকুড়ার সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, তৃণমূল দুর্বল হলে অধিকার কেড়ে নেবে। মাওবাদীদের বাড়বাড়ন্ত হবে। ভাত কেড়ে নেবে। মা, বোনেদের ওপর হামলা হবে।












Click it and Unblock the Notifications