হাসপাতালে মহারাজ, সৌরভের আরোগ্য কামনা করে টুইট, বিশেষ নির্দেশ মমতার

সৌরভের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দ্রুত আরোগ্য় কামনা করে টুইট করেন। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সৌরভের বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ক্রীড়ামন্ত্রীকে হাসাপালাতে যাওয়ার নির্দেশও দেন মমতা।

সৌরভের অসুস্থতার খবর পেয়েই উদ্বেগ বিভিন্ন মহলে

সৌরভের অসুস্থতার খবর পেয়েই উদ্বেগ বিভিন্ন মহলে

এদিকে, সৌরভের অসুস্থতার খবর পেয়েই ফোন উদ্বেগ প্রকাশ করে ফোন করেন শিলিগুড়ির পৌরপ্রশাসক অশোক ভট্টাচার্য। অশোকবাবু দিন কয়েক আগেই সৌরভের বেহালার বাড়ি গিয়েছিলেন। বেশ কিছু ক্ষণ তাঁদের মধ্যে কথাও হয়েছিল। বরাবারই সৌরভ আর অশোকবাবুর মধ্যে একটা সহানুভূতিশীল সম্পর্ক রয়েছে। তাঁদের একটা পারিবারিক সম্পর্কও আছে। স্বাভাবিক ভাবেই সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গত কাল রাতেই বুকে সামান্য ব্যথা অনুভব করেন

গত কাল রাতেই বুকে সামান্য ব্যথা অনুভব করেন

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানানো হয়েছ, গত কাল রাতেই বুকে সামান্য ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পরই পরিবারের চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। অল্প কিছু ওষুধও নেন বলে জানা গিয়েছে। কিন্তু, আজ সকালে হাতে সামান্য ব্যথা অনুভব করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি দাদা

যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি দাদা

যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি দাদা। সেই অবস্থাতেই বাড়ির ব্যক্তিগত জিমে কসরত করছিলেন সৌরভ। পরিবারের তরফে জানানো হয়েছে, কিছু ক্ষণ জিমে থাকার পরই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। দ্রুত তাঁর শারীরিক পরীক্ষা করেন পারিবারিক চিকিৎসক। তাঁর পরামর্শেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে।

কেমন আছেন সৌরভ?

কেমন আছেন সৌরভ?

জানা গিয়েছে সৌরভের এনজিওগ্রাফি করানো হচ্ছে। আপাতত তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এনজিওগ্রাফিতে ব্লক পাওয়া গেলে সৌরভের হার্টে স্টেন বসানো হতে পারে। এদিকে প্রাথমিক ভাবে উদ্বেগে ছড়ালেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ। দাদার শরীর খারাপের খবর পেয়েই দৌড়ে আসেন অনেকেই। এসেছিলেন এক সময়ের সৌরভের সতীর্থ লক্ষ্মী রতন শুক্লা। তিনি জানিয়েছেন 'বাংলার বাঘ ঘালো আছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+