Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ কলকাতায় রাজকীয় বিজয়া সম্মেলনী! চাঁদের হাটে কারা উপস্থিত থাকছেন

দশমীর পর শহর কলকাতা দেখেছে রাজকীয় কার্নিভাল। কলকাতার তাবড় পুটো কমিটি গুলি সেই পুজো কার্নিভালে অংশ নেয়। রেড রোডে বর্ণাঢ্য আয়োজনে সামিল ছিলেন কলকাতার একাধিক সেলেব থেকে নেতা নেত্রী। অন্যদিকে, মঞ্চে দর্শকাসনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্য়পাল জগদীপ ধানকড়। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। আজ ফের একবার কল্লোলিনী তিলোত্তমা দেখতে চলেছে দুর্গাপুজো ঘিরে এক সাড়ম্বর আয়োজন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ কলকাতায় রাজকীয় বিজয়া সম্মেলনী! চাঁদের হাটে কারা উপস্থিত থাকছেন

শুক্রবার নিউটাউনের ইকো পার্কে আয়োজিত হতে চলেছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে শহরের বিশিষ্ট শিল্পপতি থেকে রাষ্ট্রদূতাবাসের দূত ও আধিকারিকদের। উপস্থিত থাাকছেন আজ, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া সহ অনেকেই। থাকছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষাবিদরা। শহরের নামী চিকিৎসরাও হাজির থাকছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে।

টলিউড থেকে আজ উপস্থিত থাকছেন প্রসেনজিৎ, কোয়েল, ঋতুপর্ণা থেকে দেব ও নুসরতরা। থাকছেন টেলি সিরিয়ালের বেশ কিছু চেনা মুখও। এদিনের ভুড়িভোজে মজুত থাকছে ভারতীয় ,চাইনিজ ও কন্টিনেন্টার খাওয়া দাওয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+