'চোর' বিজেপিকে বাংলায় জিরো করে দেব! বিধানসভায় আগুনে মেজাজে মুখ্যমন্ত্রী মমতা

বাংলায় পরিবর্তন চাই। আর সেটা হলো বিজেপি হঠাও। বিজেপি সাম্প্রদায়িক, তফসিলি বিরোধী, হিন্দু বিরোধী। ওদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আজ বিধানসভায় এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার বিষয়ে বিশেষ অধিবেশন চলাকালীন আজ বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী ভাষণ শুরু করতেই বাধা দেয় বিজেপি। তখন মুখ্যমন্ত্রী স্পিকারকে অনুরোধ করেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার বলা সত্ত্বেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। তাঁরা চিৎকার করতে থাকেন।

দীর্ঘক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে থাকায় বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে বেরও করে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পালকেও। বিজেপির দাবি, মার্শালরা যেভাবে টেনেহিঁচড়ে শঙ্করকে বের করেছেন, তাতে তিনি আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। শঙ্করকে হাসপাতালেও পাঠানো হয়।

মুখ্যমন্ত্রী বলেন, ওয়ান-টু-থ্রি-ফোর, মোদী চোর, শাহ চোর, বিজেপি চোর। ভোট চোরের দল তোমরা। তোমরা মানুষকে অত্যাচারের দল। লুঠেরার দল। দেশের পরিবর্তন চাই, বিজেপি হঠাও, দেশ বাঁচাও। তোমাদের জিরো করে দেব। দেশ বিক্রি করে দিয়েছো, লজ্জা করে না। আগে যারা তৃণমূল করত তারা মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে। আমাকে কিছু বলতে হবে না। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এরা অগণতান্ত্রিক দল।

মুখ্যমন্ত্রীর দাবি, অশান্তির মধ্যে বিজেপি বিধায়করা চোর চোর বলতে গিয়ে মোদী চোর বলেছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশে এরপর মুখ্যমন্ত্রী বলেন, এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না নিজেদের নেতাদের চোর বলছেন। ওরা সব হারবে। হেরে গেলে আপনাদের প্রতিবেশী, স্ত্রী, ছেলে-মেয়েরা আপনাদের ফিরিয়ে দেবে হাততালিটা।

এদিন মুখ্যমন্ত্রী বলা শুরু করতেই বিজেপি বিধায়করা তুমুল হই-হট্টগোল শুরু করে দেন। তার প্রতিবাদে পাল্টা ওয়েলে নেমে প্রতিবাদ জানান তৃণমূলের মন্ত্রী, বিধায়করা। এরপর নজিরবিহীনভাবে ওয়েলে নেমে দলীয় বিধায়কদের শান্ত করে নিজেদের আসনে গিয়ে বসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিজেপি বাংলাকে অসম্মান করে। কিন্তু তোমরা সব তৃণমূল। শৃঙ্খলা মেনে না চললে আমি স্পিকারকে বলব সাসপেন্ড করতে, তা সে আমাদের দলের বিধায়ক হোক বা অন্য দলের। আমি ওদের সবাইকে সামলাতে একাই একশো। তৃণমূল-সহ চার-পাঁচটি দল বদল করা কারও থেকে জ্ঞান শুনব না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+