কামব্যাক সৌরভ: হাসপাতালের বিছানায় শুয়েও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মহারাজ, অবাক মমতা

কামব্যাক সৌরভ: হাসপাতালের বিছানায় শুয়েও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মহারাজ, অবাক মমতা

কয়েক ঘন্টা আগে হৃদপিণ্ডের ধমনীতে সেন্ট বসানো হয়েছে। সোমবার সম্ভবত আরও দুটি ব্লকেজ সারাতে সেন্ট বসানো হবে। এমন কঠিন পরিস্থিতিতেও শরীর নিয়ে কোনও উদ্বেগ নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে এলে মুখ্যমন্ত্রীর শরীর কেমন রয়েছে, খোঁজ নিতে শুরু করে দেন মহারাজ। উডল্যান্ডস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন।

কামব্যাক সৌরভ: হাসপাতালের বিছানায় শুয়েও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মহারাজ, অবাক মমতা

সকালে জিমে অসুস্থ হয়ে পরা, মৃদু হার্ট অ্যাটাক, এরপর হার্টে তিনটি ব্লক ধরা পর থেকে একটি ধমনীতে সেন্ট স্থাপন! শনিবার বারবেলা থেকে জীবনের পিচের একের পর এক কঠিন বাউন্সারগুলো দারুণ ভাবে সামলে গেলেন সৌরভ। যারপর মহারাজের সুস্থতা কামনায় 'কামব্যাক সৌরভ' স্লোগান ভক্তদের। এর মাঝেই এবার মমতাকে অবাক করে দিলেন মহারাজ।

মুখ্যমন্ত্রী সৌরভের প্রশ্নে রীতিমতো অবাক! উডল্যাডস থেকে বেরিয়ে বলেন, 'হাসপাতালের বিছানায় শুয়েও আমার শরীর ভাল কিনা জানতে চাইল সৌরভ।' এরপরই মুখ্যমন্ত্রী আরও জুড়েছেন, 'সৌরভ এখন ভালই আছে। হাসছে, আমার সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থেকেই কথা বলল। আমাকেই উলটে জিজ্ঞেস করল, আপনার শরীর ভাল আছে তো?'

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জুড়েছেন, 'একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হয়েও সৌরভ কখনও কোনও টেস্টই করায় না। শরীরের যত্ন নেয় না। সৌরভের আরোগ্য কামনা করি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+