টেস্ট হচ্ছে, তাই আক্রান্তও বাড়ছে! তাঁর উদ্যোগে রাজ্যের বিজেপি নেতা হাসপাতালে ভর্তি, জানালেন মমতা

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের কন্টেইমেন্ট জোনগুলিতে কড়া ভাবে লকডাউন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের কন্টেইমেন্ট জোনগুলিতে কড়া ভাবে লকডাউন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী বলছেন করোনাকে ভয় পাওয়ার কারণ নেই। রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, টেস্ট হচ্ছে, তাই আক্রান্তও বাড়ছে।

ফের শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান

ফের শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান

মুখ্যমন্ত্রী এদিন হাজির হয়েছিলেন হাজরা মোড়ে, সেফ ড্রাইভ, সেফ লাইফের অনুষ্ঠানে। সেখানে তিনি শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

বিজেপি নেতার হাসপাতালে ভর্তির উদ্যোগও তাঁর

বিজেপি নেতার হাসপাতালে ভর্তির উদ্যোগও তাঁর

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সভাপতি ও তাঁর মা করোনা আক্রান্ত। বিজেপি অফিসকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। তিনিই উদ্যোগ নিয়ে ওঁদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন।

 রাজ্য সরকার পরিযায়ীদের যত্ন নিয়েছে

রাজ্য সরকার পরিযায়ীদের যত্ন নিয়েছে

অন্য রাজ্য থেকে এরাজ্যের পরিযায়ীরা ফেরত এলেও, বাংলা থেকে পরিযায়ীরা ফেরত যেতে চাননি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তাঁদের যত্ন নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছেন ৮৫০ জন। কলকাতা ছাড়াও যে জেলাগুলির অবস্থা খারাপ সেগুলি হল উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। টেস্ট হচ্ছে, তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর আগে কলকাতায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে বলেছিলেন, রাজ্যের অনেক জায়গা থেকেই আক্রান্তরা চিকিৎসার জন্য আসছেন, তাই এই পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+