এসআইআরে লাগে ৩-৪ বছর, দাবি মমতার, নেপাল ইস্যুতে তাকিয়ে কেন্দ্রের অবস্থানের দিকেই

আজ তিন দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন। উঠল নেপাল থেকে শুরু করে এসআইআর প্রসঙ্গ।

তিনি যে বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে এদিন ফের তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তবে নেপালের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের দিকেই তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

-

নেপালে ইতিমধ্যেই ১৯ জনের প্রাণ গিয়েছে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মুখ্যমন্ত্রী বলেন, নেপাল আমার দেশ নয়। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে তবেই বলতে পারি। নেপালের পরিস্থিতির দিকে কেন্দ্র নজর রাখছে। আমার অনুরোধ, সীমান্ত এলাকায় সকলে নজর রাখুন। গণ্ডগোলে জড়াবেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমরা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। আর কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে নেপালে যাবেন না। আমাদের না জানিয়েও যাবেন না।

কাল চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক রয়েছে। বুধবার জলপাইগুড়ি যাব। ১১ হাজার পাট্টা তৈরি আছে, সেগুলি দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসব।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু নিয়ে জল্পনা রয়েছে। মমতার কথায়, আমরা এসআইআরের বিরুদ্ধে। এটা ২-৩ মাসের কাজ নয়। তিন, চার বছর লেগে যাবে। যখন হবে তখন দেখা যাবে। ভোটার কার্ড, আধার কার্ড যত্ন করে রাখুন। যাঁদের নেই তাঁরা এপিক বানিয়ে রাখুন, ওটা রাখলেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+