মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠকের পর যা করলেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে চরম ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে চরম ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল থেকেই তিনি প্রশ্ন তোলেন, 'আমি থাকতেই যদি চারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে ,তবে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কতবার হতে পারে!' উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার ডুয়ার্সের একটি টুরিস্ট কম্প্লেক্সে ছিলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন ৪ বার লোডশেডিং হয়। যার ঘিরে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

মমতার উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠক এরপর যা করলেন মুখ্যমন্ত্রী

এদিন, বিদ্যুৎ বিভ্রাট ঘিরে বিদ্যুৎ দফতরের কর্মীদের কার্যত তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকেই ঘোষণা করেন, যে এই প্রেক্ষিতে তিনি কড়া পদক্ষেপ নিতে চলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি জানতে চাই গোটা রাজ্যে বিদ্যুৎ বন্টনের কী অবস্থা!' তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎ বিভ্রাটের জন্য মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেন।

এদিকে, ডুয়ার্সে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি , কার্শিয়াং এর আরও একটি সভায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে সমস্যায় পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই খবর কানে যায় মুখ্যমন্ত্রীর। বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। এরপর বুধবার ডুয়ার্সের সভায় একজন স্থানীয় শিল্পদ্য়োগী বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তোলায় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গ নিয়ে ক্ষোবে পেটে পড়েন। রীতিমত ধমকের সুরে তিনি বলেন, 'সরকার থেকে এত টাকা ভর্তুকি দেওয়ার পরও কেন বিদ্যুৎ বণ্টন কোম্পানি ঠিকমতো কাজ করছে না? দেখভালের কাজ ঠিকমতো হচ্ছে না। কাজে অবহেলা হচ্ছে। না হলে এসব হতে পারে না। সমস্ত বিষয় আমি জানতে চাই।' তখনই তিনি মুখ্যসচিবের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+