হিংসার ওষুধ নেই! তাচ্ছিল্য করবেন না, অক্সফোর্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মমতা
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দেওয়া নিয়ে শুরু হয়েছে তরজা। অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন বলে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে অবগত না থাকার একটি চিঠি আসে বলেও খবর ছড়িয়ে পড়ে।
আর যার যারে নতুন করে শুরু হয় রাজনৈতিক তরজা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বেঙ্গল বিজনেস সামিটে, যে শরিক দেশগুলি অংশগ্রহণ করে সেখানকার রাষ্ট্রীয় প্রতিনিধিদের দ্বারা আমন্ত্রণ পেলে তা রক্ষা করার চেষ্টা করেন তিনি।

আর সেই মতোই চারদিনের ইংল্যান্ড সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবং সেখানকার সফরসূচি সম্পর্কেও অবগত করলেন তিনি। সেদেশে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠান, ২৪ তারিখ ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, ২৫ তারিখ বিজিবিএস নিয়ে বৈঠক, ২৬ তারিখ জিটুজি কর্মসূচি, ২৭ তারিখ অক্সফোর্ডে অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং আগামী ২৮ তারিখ পুনরায় দেশে ফিরছেন মমতা।
বিজিবিএস-এর শরিক দেশের আমন্ত্রণে দু বছরে একবার বিদেশ সফরে যান মুখ্যমন্ত্রী। কিন্তু কুচক্রীদের ষড়যন্ত্রে অনেক সময় বিদেশ সফর সহ দিল্লি সফরও ভেস্তে যায় তাঁর! নাম না করেই বিরোধী দলকে আক্রমণ করলেন মমতা।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "সেন্ট জেভিয়ার্স এবং কলকাতার বিশ্ববিদ্যালয় আমাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছেন কিন্তু আমি কি কখনো তা উল্লেখ করি? আমি সামান্য একজন বাংলা মিডিয়ামের ছাত্রী, হতে পারি একজন শিক্ষাহীন ভিক্ষুক। কিন্তু তা বলে একজন সাধারন মানুষকে তাচ্ছিল্য করবেন না।" এদিন তিনি আরও বলেন, "শিক্ষা হল মানবিকতার পরিচয়, কাউকে তাচ্ছিল্য করার অস্ত্র নয়।"
শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মরত বহু কর্মী বা অফিসার এমন আছেন, যাঁদের পরিচিত বা সন্তানরা বিদেশে পড়াশোনা করেন এদিন সে কথাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব থেকে বড় বিষয় এদিন মুখ্যমন্ত্রী বলেন, যে হিংসার কোনও ওষুধ হয় না। এরই পাশাপাশি নাম না করেই বিরোধীদের কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "বাম, অতিবাম কিংবা তথাকথিত সাম্প্রদায়িক দলের মধ্যে কোনও পার্থক্য নেই যাঁরা বিভাজনের রাজনীতি করছেন।"
কেন্দ্রীয় সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে চিন, শিকাগো ইত্যাদি বেশ কিছু জায়গায় যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি কেন্দ্র। শুধু তাই নয় দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর বক্তৃতা দেওয়ার নিমন্ত্রণও খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তিনি বা তাঁর সরকার সব ক্ষেত্রে সকলকে ছাড়পত্র দিয়ে থাকে। তবে এবার লন্ডনের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে তোপ দেগে পà§à¦°à¦¶à§à¦¨ তà§à¦²à¦²à§‡à¦¨ মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
১৯২ আসনে বামফà§à¦°à¦¨à§à¦Ÿà§‡à¦° পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ ঘোষণা, তালিকায় নবীন পà§à¦°à¦¬à§€à¦£à§‡à¦° মেলবনà§à¦§à¦¨ -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
ননà§à¦¦à§€à¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° সঙà§à¦—ে মমতার à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡à¦“ লড়বেন শà§à¦à§‡à¦¨à§à¦¦à§, বিজেপির পà§à¦°à¦¥à¦® দফার তালিকায় পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ কারা? -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications