অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দিলেন মমতা! দলত্যাগের জল্পনা বাড়িয়ে বিজেপির সমালোচনায় সাংসদ
সিপিআইএম ছেড়ে প্রতীকউর রহমানের তৃণমূলে যোগদানের দিনেই আরেক চমক। বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে।
শুধু তাই নয়, তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিতও করা হলো। অনন্ত মহারাজ বিজেপির সমালোচনাও করলেন। উল্লেখ্য, এর আগে অনন্ত মহারাজের বাসভবনে গিয়েছিলেন মমতা। তখনও তাঁর রাজনৈতিক দলবদলের চর্চা জোরালো হয়েছিল।

মাতৃভাষা দিবসের মঞ্চে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্র "বাংলার প্রতি বড্ড লোভী" এবং জোর করে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
কলকাতায় আয়োজিত এ সভায় মমতা দাবি করেন, অন্যান্য রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি ভোটার তালিকার "বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)" প্রক্রিয়াটির তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, কেন্দ্র এর মাধ্যমে পশ্চিমবঙ্গকে জবরদখল করতে চায়।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে "স্বৈরাচারী" পরিস্থিতি তৈরির অভিযোগ তুলে জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করে বলেন, "বাংলার অপমান আমরা সহ্য করব না। বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে সরানোর জন্য আপনাদের এত তাড়া কিসের? আপনারা জোর করে বাংলা দখল করতে চান। বাংলা নিয়ন্ত্রণের জন্য ওরা অতিরিক্ত লোভী। এটা হবে না।"
জাতীয় পরিস্থিতি নিয়ে তিনি যোগ করেন, "আপনারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ভারতে স্বৈরাচারীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি। আমি প্রাণ দেব, কিন্তু মাথা নত করব না।" তিনি এও অভিযোগ করেন যে, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে 'বাংলাদেশি' বলে চিহ্নিত করা হচ্ছে।
মমতা যোগ করেন, "আমরা সব ভাষাকে সম্মান করি। যে কোনও ভাষাভাষীর সমস্যায় আমরা পাশে থাকার অঙ্গীকার করি। আমি দেখছি, বাংলাভাষায় কথা বলার জন্য মানুষকে টার্গেট করা হচ্ছে, অন্য রাজ্যে তাদের বাংলাদেশী বলা হচ্ছে। একটি কথা মনে রাখবেন, বাঙালি কারো মুখাপেক্ষী নয়।"
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "মুরগি নিষিদ্ধ, মটন নিষিদ্ধ। এরপর হয়তো শাড়ি পরাও নিষিদ্ধ করার চেষ্টা করবে... বাংলাভাষী মানুষরা এমন কী করেছে যে তাদের অন্য রাজ্যে এমন অত্যাচারিত হতে হচ্ছে? বাংলায় কথা বলা কি অপরাধ?" ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বহুবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি পুণেতে কর্মরত পুরুলিয়ার ২৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রী শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি একে 'বিদ্বেষমূলক অপরাধ' আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি জানান।
এ বিতর্কের মধ্যেই বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বলেন, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালিত হয়। এই ভাষা দিবসে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ পেয়েই আমি অনুষ্ঠানে যোগ দিয়েছি। তাই, আমাকে দেওয়া এই সম্মানের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। তাঁকে এদিন মঞ্চে নিয়ে আসেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনন্ত মহারাজ আরও বলেন, বিজেপি কোচবিহারের জন্য সেভাবে কিছুই করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনন্ত মহারাজকে দলে নিয়ে রাজবংশী ভোটে বিজেপিকে ধাক্কা দিতে চাইছে শাসক দল।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications