‘জয় শ্রীরাম’ শুনেই গাড়ি থেকে নেমে হাঁটা দিলেন মমতা! তারপরের ঘটনা দেখুন ভিডিও-য়

রাস্তা দিয়ে হু-হু করে ছুটে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। গন্তব্য খড়গপুর থেকে চন্দ্রকোনা টাউন। ফণীর দাপট কমতেই চন্দ্রকোনায় রোড শো করতে যাচ্ছেন তিনি।

রাস্তা দিয়ে হু-হু করে ছুটে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। গন্তব্য খড়গপুর থেকে চন্দ্রকোনা টাউন। ফণীর দাপট কমতেই চন্দ্রকোনায় রোড শো করতে যাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর কনভয় দেখেই কয়েকজন যুবক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উঠলেন। তা শুনেই থেমে গেল মুখ্যমন্ত্রীর গাড়ি। গাড়ি থেকে নেমে পড়লেন মমতা।

‘জয় শ্রীরাম’ শুনেই গাড়ি থেকে নেমে হাঁটা দিলেন মমতা! তারপরের ঘটনা দেখুন ভিডিও-য়

তখনই দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে রাস্তায়। যাঁরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন, তাঁরা বেগতিক বুঝে দৌড় লাগিয়েছেন। মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে বললেন- পালাচ্ছিস কেন রে, আয়। পশ্চিম মেদিনীপুরের রাজভল্লভপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশও তটস্থ হয়ে ওঠে। তিনজনকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে খড়গপুর থেকে চন্দ্রকোণা টাউন দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কনভয় যখন রাজব্লভপুরে এসেছে, রাস্তায় তখন কাতারে কাতারে লোক। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তা দুপাশে উৎসাহী মানুষের ভিড়। তার মধ্যে থেকেই কয়েকজন 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন।

অভিযোগ, সেই যুবকরা গালিগালাজ করছিল। তা শুনেই গাড়ি থামিয়ে নেমে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে গাড়ি থেকে নামতে দেখেই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, কেন তারা পালিয়ে যাচ্ছে। কেনই বা তারা গালাগাল দিচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বলেন, এখন তো দু-একজন রামনাম বলছে, সবাই যখন বলবেন, তাদের মুখ বন্ধ করবে কী করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+