Khalistani Controversy: পাগড়ি পড়ে রয়েছে বলে খালিস্তানি বলে দেবে? ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Khalistani Controversy: ফোর্সে বাঙালি রেজিমেন্ট নেই, কিন্তু একজন পাগড়ি পড়ে রয়েছে বলে তাঁকে খালিস্তানি বলে দেবে? খালিস্তানি বিতর্কে ফের একবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আর সেখান থেকেই নাম না করে ফের একবার বিজেপিকে আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, খালিস্তানি ইস্যুতে ফের একবার মুখ খুললেন তিনি। যা নিয়ে পালটা তোপ বঙ্গ বিজেপির।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ওই পাঞ্জাবি অফিসারের কী দোষ ছিল। উনি ডিউটি করছিলেন। পাগড়ি পরে বলে খালিস্তানি বলে দেবে? তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মুসলিম অফিসারকে দেকে পাকিস্তানি বলে দেবে? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে কথা বলতে ভারতীয় সেনায় শিখ রেজিমেন্টের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে বাঙালি রেজিমেন্ট না থাকা নিয়ে আক্ষেপ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অনেক বেশি অংশগ্রহণ ছিল।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার ঘটনার পরেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা পর্যন্ত অতিক্রম করে গেছে। কোনও মানুষ পাগড়ী পড়লেই সে খালিস্তানি বিজেপির মতে।
এভাবে আমার শিখ ভাই বোনেদের অপমান করার চেষ্টার তীব্র নিন্দা করি বলেও মন্তব্য করেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, দেশের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত। তবে বাংলার সংহতিকে কেউ বা কারা নষ্ট করার চেষ্টা করলে কড়া হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যেও সেই ক্ষোভ ধরা পড়ে। তিনি বলেন, বাংলার সংস্কৃতিকে ছিন্নভিন্ন করার চেষ্টা চলছে। ওরা সবথেকে বড় কলঙ্ক বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুরো বিষয়টি মিথ্যা বলেই দাবি বিজেপির। বিজেপির দাবি, ওই পুলিশ অফিসার হাইকোর্টের নির্দেশ অবমাননা করেছেন। আদালত নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। তারপরও কেন তাঁকে আটকানো হল, সেই প্রশ্ন তুলেছে বিজেপি।
টুইটে বিজেপি লিখেছে, 'মুখ্যমন্ত্রীর এজেন্ট হিসেবে কাজ করছিলেন ওই অফিসার। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেবে ডিভিশন বেঞ্চ। সেটা যখন হল না, তখন পুলিশ আটকানোর চেষ্টা করল। ওই অফিসার আদালত অবমাননা করেছেন।'
এমনকি এহেন কোনও মন্তব্য করেননি বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। যদিও খালিস্তানি বিতর্কে রাজ্য পুলিশের তরফে পালটা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আর তা দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications