ধ্বংসস্তপে পরিণত হয়েছে বাংলার উপকূল! দ্রুত বিধ্বস্ত দিঘা পুনর্গঠনের আশ্বাস মুখ্যমন্ত্রীর
ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় আজ শনিবার আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নি
ঝড়ের তান্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে দিঘা, শঙ্করপুর। ভয়ঙ্কর অবস্থা মন্দারমনিরও। আর এই অবস্থায় আজ শনিবার আকাশপথে দিঘা সহ মেদিনীপুরের বিস্তির্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আকাশপথেই ঘুরে দেখেন এলাকা।
এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। চারপাশ দিয়ে জল ভর্তি রয়েছে। তবে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

দিঘা পুনর্গঠনের আশ্বাস
ক্ষমতায় ফিরেই দিঘাকে গোয়ার মধ্যে সাজিয়ে তোলার কথা বলেণ মুখ্যমন্ত্রী। সেই মতো সাজিয়েও তোলা হয়। কিতু ইয়াসের তান্ডবে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাংলার এই উপকূল এলাকা। এই অবস্থায় বিধ্বস্ত দিঘা পুনর্গঠনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সৈকত শহর ছেড়ে মুখ্যমন্ত্রী কলকাতা রওনা দেওয়ার পর এমনটাই জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

নতুন চেহারায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী
অখিল গিরি জানিয়েছেন, ''দিঘাকে নতুন চেহারায় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর। এই এলাকায় যে ভাবে বছরভর পর্যটকরা ছুটে আসেন তাতে দিঘার এই হতশ্রী চেহারা কিছুতেই দেখা যাচ্ছে না। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যত দ্রুত সম্ভব কাজ শুরু করবে। অখিল আরও বলেন, ''বন্যার তোড়ে দিঘার পাশাপাশি গোটা জেলার যে ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। 'দুয়ারে ত্রাণ' প্রকল্পের পাশাপাশি কৃষি এবং মৎস্যচাষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা কতটা পূরণ করা যায় সে বিষয়েও মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা করছেন।'' অখিলের মতে, ''শুক্রবার দিঘায় আসার পর সমুদ্রসৈকতের ক্ষয়ক্ষতি নিজেই ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি কপ্টারে চেপে কলকাতা ফেরার পথে কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, এই সব এলাকাগুলিও পরিদর্শন করেন।''

দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব মুখ্যসচিব
সমস্ত প্রশাসিক আধিকারিকদের নিয়ে ইয়াস পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, দিঘায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু দিঘা উন্নয়ন পর্ষদের এখন চেয়ারম্যান নেই। এই পরিস্থিতিতে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিলাম। কারণ, দিঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য নতুন পরিকল্পনা করে কাজ করতে হবে। সাইক্লোন বিধ্বস্ত দিঘাতে তছনছ হয়ে যাওয়া দিঘার মেরিন ড্রাইভ পুনর্গঠনে বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে। নতুন অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিলেন। ঝাউবন সংরক্ষণে বিশেষ নজর দেওয়ার জন্যেও বৈঠকে প্রশাসিক আধিকারিকদের নির্দেশ মমতার।

দিঘাকে সাজিয়ে তুলতে ১০ হাজার কোটি চাইলেন মমতা
মোদীর সঙ্গে অতি অল্প সময়ের সাক্ষাতের বিপদ মোকাবিলায় আর্থিক সাহায্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। দিঘা সৈকত উন্নয়নের জন্য ১০ হাজার কোটি এবং সবমিলিয়ে ২০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন। তবে সেই টাকা পাবেন কি না, তা নিয়ে প্রশাসনিক বৈঠকে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরেই দিঘা সাজিয়ে তোলার কথা বলেন। সেই মতো সেজেও ওঠে। কিতু সাইক্লোনের ধাক্কায় তা ধংস্তুপে পরিণত হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের কাছে আবেদন মমতার।

ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের
ঝড় চলাকালীন একের পর এক পাহাড় প্রমাণ ডেউ আছড়ে পড়েছে। আর তাতে ব্যাপক ক্ষতি হয়েছে গার্ড ওয়ালের। যেখানে মানুষ বসে সমুদ্র উপভোগ করে সব ভেগে গিয়েছে। জলোচ্ছ্বাসের কারণে যে সব বাঁধগুলি দুর্বল হয়েছে পড়েছে, তাতে সেচ দফতরের আশঙ্কা দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে নতুন করে প্লাবনের সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার বিকেলে দিঘাতেই সেচ দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর, বৈঠকেই বাঁধগুলো মেরামত নিয়ে সিদ্ধান্ত হবে। দিঘার মূল যে রাস্তা, সেটি ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ত দফতর তা পুনরায় তৈরির কাজ শুরু করে দিয়েছে। ভেঙ্গে গিয়েছে শঙ্করপুরের রাস্তাও। মন্দারমণিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তা সারানোর কাজ শুরু হয়েছে। একমাসের মধ্যে দিঘাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে একযোগ কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। এই সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।












Click it and Unblock the Notifications