বানতলার পর এবার নিউটাউন! উইপ্রোর বিনিয়োগে প্রায় ১০ হাজার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বানতলায় ৫ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণার পর এবার আরও ১০ হাজার কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বানতলায় ৫ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণার পর এবার আরও ১০ হাজার কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে সবুজ বাঁচাও, সবুজ জাগাও-এর অনুষ্ঠানের মধ্যেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যে উইপ্রো আসছে। সেখানে প্রায় ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। পাশাপাশি মাইক্রোসফট জনকল্যাণ কর্মসূচিতে অংশ নিতে চলেছে। সেখানে প্রায় ৬ লক্ষ তাঁতি উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বানতলার পর এবার নিউটাউন! উইপ্রোর বিনিয়োগে প্রায় ১০ হাজার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজারহাট নিউটাউনে ১০০ একর জমিতে গড়ে তোলা হয়েছে সিলিকন ভ্যালি। জমির চাহিদা থাকায় সিলিকনভ্যালির আয়তন বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, সিলিকনভ্যালিতেই উইপ্রো ৫০ একর জমি নিয়েছে। আরও জমি বেশ কয়েকটি সংস্থাকে দেওয়া হয়েছে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে মাইক্রোসফট। দুটি প্রকল্পের কাজ তারা হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে, প্রজেক্ট সঙ্গম এবং প্রজেক্ট ই ওয়েব। এর মধ্যে প্রজেক্ট ই ওয়েব জনকল্যাণমূলক। এই প্রকল্পে ৬ লক্ষ তন্তুবায়কে সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে তাদের আয় প্রায় ২৫ শতাংশ বাড়বে। নদিয়া থেকে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

প্রায় দুসপ্তাহ আগে, মুখ্যমন্ত্রী বলেছিলেন, বানতলায় ৫ লক্ষ এবং পাঁচামি ও দেউচায় ১ লক্ষ কর্ম সংস্থান তৈরি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+