পেঁয়াজ নিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে নাগালের মধ্যে পেঁয়াজ পেতে পারেন তার জন্য একমাত্র এই রাজ্য উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে নাগালের মধ্যে পেঁয়াজ পেতে পারেন তার জন্য একমাত্র এই রাজ্য উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই রাজ্যে যাতে পেঁয়াজ উৎপাদন বাড়ে তার দিকেও নজর দেওয়া হয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে এই কথা বলেন তিনি।

পেঁয়াজ নিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

'পেঁয়াজ কোথাও ১৩০ টাকা, কোথাও ১৪০ টাকা আবার কোথাও ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই দাম বৃদ্ধির জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কেন্দ্রের ব্যাপার। তোমরা (কেন্দ্র) কী করেছ? কটা মিটিং করেছ? কী ব্যবস্থা নিয়েছ? কিছু না। কিন্তু আমরা আমাদের সীমিত ব্যবস্থার মাধ্যমে উদ্যোগ নিয়েছি যাতে মানুষ সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে পেঁয়াজ পেতে পারেন। এই জন্য আমরা কেজি প্রতি ৫০ টাকা ভর্তুকি দিচ্ছি।

আজ পর্যন্ত আমরা প্রায় ৮০০টি জায়গা থেকে ৫৯ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছি। কাল থেকে ১১০০টি জায়গা থেকে তা বিক্রি করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর অভিযোগ কেন্দ্রের সংস্থার সাথে রাজ্য সরকার চুক্তি করেছে যে তারা রাজ্যকে ২০০ মেট্রিক টন পেয়াজ দেবে কিন্তু এখন পর্যন্ত দিয়েছে মাত্র ২০ মেট্রিক টন, এর মধ্যে আবার ১০ টন পচা।

এদিকে এই রাজ্যে এখন ছয় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করা হয়। সব জায়গাতে যাতে এই চাষ করা হয় তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+