একাদশ থেকে দ্বাদশে উঠতে পরীক্ষা দিতে হবে না ছাত্রছাত্রীদের! করোনা পরিস্থিতিতে আরও বড় সিদ্ধান্ত
করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বাতিল করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞ কমিটি এমনটাই রিপোর্ট দেয়। আর এই রিপোর্ট পাওয়ার পরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব
করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বাতিল করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞ কমিটি এমনটাই রিপোর্ট দেয়। আর এই রিপোর্ট পাওয়ার পরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে আগামিদিনে নম্বর কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। খুব শিঘ্রই এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে কোনও পরীক্ষা দিতে হবে না। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেনিতে ওঠা যাবে!
করোনা পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে ছাত্রছাত্রীরা। এই মর্মেই আজ মঙ্গলবার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিকে এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো স্কুলগুলিকে প্রস্তুতি নিতেও বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। এরই পাশাপাশি একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হওয়া নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ১৫ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার যাবতীয় প্রক্রিয়া এর মধ্যেই শেষ করতে হবে স্কুলগুলিকে। আগের বছরের মতোই ছাত্রছাত্রীদের একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে প্রমোট করে দিতে হবে, শিক্ষা সংসদ আজ এমনটাই জানিয়েছে স্কুলগুলিকে। করোনা পরিস্থিতিতে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন সংসদের আধিকারিকরা। সেখানেই এই বৈঠক নেওয়া হয়েছে।

জনতা চাইছে না পরীক্ষা
করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা ঠিক হবে কিনা তা নিয়ে জনতার মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকেল থেকে আজ দুপুর ২টো পর্যন্ত ছিল সময়। সেই ইমেলে ৩৪ হাজার ইমেল জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে ৮৩ শতাংশ মতামত বলছে মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না। আর ৭৯ শতাংশ ইমেল বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না।

বাতিল মাধ্যমিক পরীক্ষা
বাতিল করে দেওয়ার হল মাধ্যমিক পরীক্ষা। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যে করোনা পরিস্থিতি যেমন তাতে ৮৩ শতাংশ জনমত বলছে করোনা পরীক্ষা এখন নেওয়া ঠিক হবে না। জনতার সেই মতামতকেই সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। যদিও প্রথমে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।

বাতিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা
বাতিল করা হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু জনতার মতামত বলছে এই পরিস্থিতিতে স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। প্রথমে নিজ নিজ স্কুলে পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটাতে রাজি নয় জনতা। তাই বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications