Lok Sabha Election: অশান্ত চতুর্থ দফা! নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন, ফোন সিইও দফতরে
Lok Sabha Election 2024: অশান্তির ছবি ফিরল চতুর্থ দফার নির্বাচনে! বেলা বাড়তেই একের পর এক জায়গায় অশান্তির ছবি। বিশেষ করে রণক্ষেত্রের পরিস্থিতি মন্তেশ্বর, দুর্গাপুর ১২ নম্বর ওয়ার্ডে। বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘাতের ঘটনায় ব্যাপক উত্তেজনা। ভাঙচুর করা হল দিলীপ ঘোষের (Dilip Ghosh) কনভয়ের গাড়িও।
একের পর এক ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ঘটনার পরেই মুখ্য নির্বাচন কমিশনের দফতরে ফোন শীর্ষ আধিকারিকদের। কেন এই ঘটনা বিস্তারিত তথ্য নির্বাচনী সদন নিয়েছে বলে খবর।

একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশন প্রতি ঘটনায় কি পদক্ষেপ নিয়েছেন সেই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত তিন দফায় তেমন বড় কোনও ঘটনার সাক্ষী থাকেনি বাংলার মানুষ। যা নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সদন (Election Commission of India)। সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি বৈঠক। কোথায়, কেমন নির্বাচন হল সেই সংক্রান্ত বিষয়ে তথ্য নিতেই ওই বৈঠক হয়।
যেখানে উপস্থিত ছিলেন খোদ নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং অন্যান্য আধিকারিকরা। সমস্ত রাজ্যের পাশাপাশি বাংলার সিইও উপস্থিত ছিলেন। তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে রীতিমত প্রশংসা করেন রাজীব সিনহা। কিন্তু চতুথ দফাতে সম্পূর্ণ বদলে গেল অবাধ নির্বাচনের ছবিটা। একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে আসছে। এমনকি ছাপ্পা, বুথ জ্যামের মতো একের পর এক ছবিও সামনে আসছে। তবে রণক্ষেত্র অবস্থা মন্তেশ্বর, দুর্গাপুরে।
সেখানে ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরেই ক্ষুব্ধ বিজেপি কর্মী ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা। অন্যদিকে ধুন্ধুমার বর্ধমানের মন্তেশ্বরে! একেবারে বাঁশ উঁচিয়ে দিলীপ ঘোষকে বাধা, গাড়ির সামনেই শুয়ে পড়ে বিক্ষোভ তৃণমূলকর্মীদের।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই। কিছুতেই এগোতে দেবেন না তাঁরা দিলীপ ঘোষকে, সরব হলেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। এমনকি প্রাক্তন রাজ্য সভাপতির কনভয়ে থাকা গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামল বিরাট পুলিশ বাহিনী। নামানো হয়েছে রযাফ।












Click it and Unblock the Notifications