খালের জল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অগ্নিগর্ভ বাসন্তী

খালের জল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অগ্নিগর্ভ বাসন্তী

খালের জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী থানার অন্তর্গত কোটরাখালি বাজারে।

খালের জল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অগ্নিগর্ভ বাসন্তী

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতের এই সংঘর্ষে দু'জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সোমবার বিকেলে স্থানীয় সরকারি খাল থেকে জল নিয়ে নিজের জমি চাষ করছিলেন তৃণমূল কর্মী সাবির শেখ ও বাবুরালি শেখ। কেন তারা খাল থেকে জল নিয়েছে, সেই অভিযোগ তুলে সোমবার রাতে এলাকার যুব তৃণমূল কর্মী হাসা মোল্লা, সলেমন মোল্লা, হামিদ আলি মোল্লা, রাজা মোল্লারা চড়াও হয় ওই দুই তৃণমূল কর্মীর উপর। লাঠি, কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত সাবির শেখ ও বাবুরালি সেখের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই তাঁদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল। তাঁরা যাতে যুব তৃণমূল করেন সেই কারণেই প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছিল।

কিন্তু, তাতে রাজি না হওয়ায় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আক্রান্তরা। যদিও এই ঘটনায় কোনও রাজনীতি নেই বলেই দাবি করেছেন এলাকার যুব তৃণমূল নেতা জালাল মোল্লা। এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+