BreakingNow: দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়! শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে ভবানী ভবনে তলব সিআইডির
দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়। এই মামলাতে ইতিমধ্যে দু'বার শুভেন্দু অধিকারীর বাড়ি যায় সিআইডি। শান্তিকুঞ্জের ঠিক সামনে আরও একটি বাড়ি রয়েছে। যেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা থাকেন। সেখানে গিয়ে একটা সময় শুভেন্দু
দেহরক্ষী মৃত্যু মামলাতে নয়া মোড়। এই মামলাতে ইতিমধ্যে দু'বার শুভেন্দু অধিকারীর বাড়ি যায় সিআইডি। শান্তিকুঞ্জের ঠিক সামনে আরও একটি বাড়ি রয়েছে। যেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা থাকেন। সেখানে গিয়ে একটা সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা রাজ্য পুলিশের অফিসার এসআই শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্য ভেদ করার চেষ্টা করেন তদন্তকারীরা।

এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে তলব করলেন রাজ্যের তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, আগামী সোমবার রাজ্যে বিরোধী দলনেতাকে ভবানি ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই মামলা সম্পূর্ণ ভাবে প্রতিহিংসার জন্যে করা হয়েছে বলে বারবার দাবি করেছেন নন্দীগ্রামের এই বিধায়ক।
তবে সিআইডির জেরার মুখে সোমবার শুভেন্দু হবেন কিনা সে বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বিজেপির দাবি, ভোটের ফলাফল প্রকাশের পর থেকে অত্যাচার চলছে। বিজেপি নেতাদের ফাঁসাতে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ভয় দেখানো হচ্ছে।
ইতিমধ্যে শুভেন্দু বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আইনি ভাবে লড়াই হবে বলে দাবি এক বিজেপি নেতার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু হয় শুভব্রতর।
২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হন শুভব্রত চক্রবর্তী। পর দিনই তাঁর মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার প্রায় আড়াই বছরের মাথাতে নয়া মোড়! গত মাসখানেক আগে নতুন করে একটি এফআইআর দায়ের করেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
বলা প্রয়োজন, স্বামীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। স্বামীর শুভব্রত চক্রবর্তীর নিরপেক্ষ তদন্ত চেয়ে কাঁথি থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শুভেন্দু অধিকারীর কথা বলা হয়েছে।
এছাড়াও আরও বেশ কয়েকজনেরও নাম ওই লিখিত অভিযোগে জানিয়েছেন সুপর্ণা। সেই ঘটনাতে ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করেছে বিশেষ এই তদন্তকারী টিম। তদন্তে ইতিমধ্যে শুভব্রত চক্রবর্তীর সঙ্গে থাকা একাধিক পুলিশ আধিকারিককে জেরা করেছে সিআইডি।
থানাতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে অধিকারীদের একটি বাড়িতেও হানা দেয় রাজ্য পুলিশের আধিকারিকরা। বর্তমানে যেটি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাউনি। সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন আধিকারিকরা।
আর এরপরেই এবার বিরোধী দলনেতাকে তলব করল সিআইডি।












Click it and Unblock the Notifications