দার্জিলিং-এ এসআই অমিতাভ মালিক খুনে গ্রেফতার ৩ গুরুংপন্থী নেতা

এসআই অমিতাভ মালিকের খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দার্জিলিং-এর রোহিনী থেকে গ্রেফতার করা হল তিনজনকে। ধৃত তিনজনকেই সিআইডি হেপাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ির আদালত।

এসআই অমিতাভ মালিকের খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দার্জিলিং-এর রোহিনী থেকে গ্রেফতার করা হল তিনজনকে। ধৃত তিনজনকেই সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ির আদালত।

দার্জিলিং-এ এসআই অমিতাভ মালিক খুনে গ্রেফতার ৩ গুরুংপন্থী নেতা

১৩ অক্টোবরের ভোরে গুরুং-এর খোঁজে তল্লাশি যাওয়া অমিতাভ মালিক রঙ্গিত নদীর ধারে গুলিতে মারা যান। গুলিতে আহত হন চার পুলিশকর্মী। উদ্ধার হয় প্রচুর অস্ত্র।

৩০ অক্টোবরের মধ্যে দার্জিলিং-এ পা রাখবেন বিমল গুরুং। এমন ভিডিও বার্তার জেরে সতর্কতার মধ্যেই খবর আসে পাহাড়ে ঢোকার চেষ্টা করছেন বিমল গুরুং। খবর পাওয়া মাত্রই পাতলেবাস, টগবর জঙ্গল, লিম্বু বস্তি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এই সময়ই গুলির লড়াইয়ে মারা যান এসআই অমিতাভ মালিক।

গোর্খা জনমুক্তি নেতা বিমল গুরুং, প্রকাশ গুরুং, প্রবীণ সুব্বাসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত প্রথমে দার্জিলিং পুলিশের হাতে থাকলে, পরে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।

সিআইডি তদন্তে জানা যায়, ১৩ অক্টোবরের অপারেশনে গুরুং-এর তিনটি বাহিনী কাজ করেছিল। বুধবার রোহিনী থেকে যে তিনজন ধরা পড়েছে, তারা এই তিনটি গ্রুপের মধ্যে একটি গ্রুপে ছিল। অভিযুক্তদের খোঁজে দার্জিলিং-এর বিভিন্ন রাস্তায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে মোবাইল টাওয়ার লোকেশন ধরে তিনজনের খোঁজ পাওয়া যায়। রোহিনীতে একটি গাড়িতে তল্লাশি চালিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+